কথা কাব্য
২৮ শে জুন, ২০২৪ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত কথা গত হলো
কত হলো না বলা,
কিছু বলি অকপট
কিছু তার থাক তোলা।
সুখ পথ চেয়ে চেয়ে
ভুলে থাকি বেদনা,
অচেতন চিতে জাগাই
নবতর চেতনা।
যাতনা বিলাস ভ্রমি
দুঃখ করি আপন,
সুখ তাই মোরে ফেলি
একাকী করে যাপন।
বন্ধুর পথ সম
জীবনের পথ চলা,
বলিতে সেই সব
কণ্ঠ করে জ্বালা।
মালা তবু গেঁথে যাই
প্রেম প্রীতি দিয়া,
যেজন গিয়েছে যাক
আপনার স্বার্থ নিয়া।
অভাবের খরতাপে
পুড়ে দেহ মন,
দুঃসময় চিনে নেয়
বন্ধু স্বজন।
অসুন্দরে ভরে ওঠে
জীবনের চারপাশ,
সুন্দর খুঁজিতে ছিঁড়ি
বেদনার নাগপাশ।
জমা কথা স্মৃতি করে
রচি গান কবিতা,
যন্ত্রণা ভুলে মনে
ভাসে প্রেম ছবিটা।
প্রেম সুখে ভরে তুলি
জীবনের গল্প,
কাব্যে খুঁজে ফিরি
কথাকলি অল্প।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ
লগ্নঃ রাত্রি ০১.১৭ মিনিট।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৪ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন