somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনসারি স্যারের মাইর

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যারদের হাতে তো সবাই প্রায় মাইর খেয়েছে। কিন্তু আমরা যেই মাইরটা খেয়েছিলাম সেইটা ছিল পুরাই ইউনিক। ক্লাসের সবাইকে টেবিলের ভাঙা পায়া দিয়ে মারা কে নিশ্চয় ইউনিক বলা যায়, নাকি:-D?

তা মারটা খেয়েছিলাম ক্লাস নাইনে থাকতে। আর ঘটনার (খল)নায়ক ছিলেন আমাদের আনসারি স্যার।
সেদিন আমাদের ক্লাসে স্যার আসতে দেরী করছিলো। আর স্যার না থাকলে কি হয় তা তো জানেনই, হয় চিল্লাচিল্লি আর শব্দদূষণ। আমরাও শব্দ দূষণ উত্‍পাদন করছিলাম। আর আনসারি স্যার তখন আমাদের রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় অবশ্য একবার আমাদেরকে চুপ করতে বলে গেছিলেন। কিন্তু কে শোনে কার কথা! স্যার বের হওয়ার সাথে সথে আবার চিল্লাচিল্লি শুরু। এইরকম এক দুই মিনিট যাওয়ার পরেই দেখি স্যার পাশের ক্লাশ থেকে বের হয়ে আমাদের ক্লাশ পার হয়ে টেনের রুমের সামনে গেলেন। বলে রাখি যে টেনের রুমের সামনেই বেশ কিছু ভাঙাচোরা চেয়ার টেবিল ছিল। সেখান থেকেই একটা টেবিলের পায়া তুলে নিয়ে স্যার আমাদের রুমে ঢুকলেন। তারপর আর কোনো কথা নাই। স্যার সাইলেন্ট মোডে পুরা উরাধুরা মাইর দিতে লাগলেন:-D। খালি ঠাশ ঠাশ বাড়ি পড়তে লাগলো সবার পিঠে। জন প্রতি দুইটা বাড়ি। ঘটনাটা এতই আকস্মিকভাবে শুরু হয়েছিল যে আমরা ভাবছিলাম কি হৈতেছে এইটা!! কিন্তু এইরকমভাবে গণহারে সবাই মাইর খাওয়াতে ব্যাথার চাইতে মজা পেয়েছিলাম বেশি। ঐযে কথায় আছে না, "দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ:-P।" আমরাও একজন আরেকজনের মাইর খাওয়া দেখে হাসছিলাম:-D। তাছাড়া স্যারকে একটু আধটু পঁচানোও হোতো তো তাই স্যারের মারটা কেউ সিরিয়াসভাবে নেয়নি।আর স্যারের সেই গণ ধোলাইয়ের পরে একাকজনের এক্সপ্রেশন কি ছিল:-D!! রাসেল ভাই (গামা ভাই) তো পিঠ থেকে ময়লা ঝাড়ছিল আর বলছিলো, "হায় হায় আমর শার্টটা কালকেই কাঁচা হলো, এখন ময়লা হয়ে গেল।" ভাব এমন যে মাইর খাওয়ার চাইতে অর শার্টে ময়লা লাগা বেশি গুরুত্বপূর্ণ:-P। আর সাঈফ নাকমুখ কুঁচকে বলছিল, "চিয়ার টেবিলের মধ্যে মনেহয় ইঁদুর ছিল, কেমন গন্ধ বাহির হচ্ছে।"
মাইর খাওয়াটা সেইরকম মজা ছিল:-D। সেই ঘটনার আগে বা পরে আর কখনোন স্যারের হাতে মাইর খেয়ে এত মজা পাইনি:-D। অবশ্য অন্য কোনো স্যারও ঐভাবে টেবিলের পায়া দিয়ে কখনো গণহারে মারেনাই:-P
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×