মাঝরতে হঠাৎ করেই বৃষ্টি। না, আজ সারাদিন বৃষ্টি আসার কোনো লক্ষনই ছিল না। শুধুমাত্র রাতের আঁধার একটু গাড় হলে আকাশের দিকে চোখ রাখতে দেখলাম চাঁদটা মাঝে মধ্যে কিছু সময়ের জন্য মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে। কিন্তু সেটাও তো খুবি স্বাভাবিক, আকাশ যখন, সেখানে মেঘ থাকবেই। তুলার মত হালকা মেঘগুলো, যেই মেঘে বৃষ্টি হয় না। কিন্তু বৃষ্টি এলো, এই মাঝরাতেই এলো। এবং খুব অল্প সময়ের মধ্যে চলেও গেল। কি দরকার চিল বৃষ্টি তোমার এত রাতে এতটা অল্প সময়ের জন্য আসার? কোনো কি দরকার ছিল শুধু শুধু মনটাকে উদাস করে দেয়ার?
যদিও বৃষ্টি চলে গেছে, তার কিছু রেশ রেখে গেছে। একটু পরপরই বিদ্যুৎ এর ঝলকে সবকিছু ঝলসে উঠছে। আর সঙ্গে মেঘের গুরুগম্ভীর ডাকতো আছেই। যে ডাক শুনে মনেহয় যেন কোনো বাবা তার অবাধ্য মেয়েকে অসময়ে বাইরে বের হবার জন্য শাষন করছে।
বৃষ্টি, আবার কি আসবে তুমি? বাইরের প্রকৃতি তো তেমনটাই বলছে। মেঘের ডাক গম্ভীর থেকে আরো গম্ভীর হচ্ছে, বিদ্যুৎ এর ঝলকানিটাও বেড়েছে। আসবে? মাঝরাতে বারান্দায় একাকি দাঁড়িয়ে বৃষ্টি দেখার মাঝে যে বিষাদ মাখা আনন্দ আছে, সেটা কি পাবো? অথবা বাইরে ঝুম বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পরার যে আনন্দ, সেটা?
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




