somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ বছর ৩০০ কোটি ডলার রেমিট্যান্স বেড়েছে

২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব অর্থনৈতিক মন্দা, মধ্যপ্রাচ্য থেকে শ্রমিক ফেরত সহ নানা প্রতিকূলতার মধ্যেও ২০০৮ সালে প্রবাসীদের পাঠানো আয় রেমিট্যান্স পাঠানো অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। ২০০৮ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত বৈধ চ্যানেলের মাধ্যমে সাড়ে ৮শত কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মূল চালিকাশক্তি হিসাবে কাজ করেছে। বছর শেষে এর পরিমাণ ৯০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। ২০০৭ সালে দেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসে ৬০০ কোটি ডলার। চলতি বছর প্রায় ৩০০ কোটি ডলার বেশি রেমিট্যান্স আসে।
রেমিট্যান্স প্রবাহের উচ্চ প্রবৃদ্ধির অব্যাহত থাকার কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চমূল্যের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিতে কোন নেতিবাচক প্রভাব পড়েনি। চলতি ২০০৮ সালের শুরুর দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬০০ কোটি ডলার পৌঁছলেও বেশি দামে পণ্য কেনার চাপ সামলাতে রিজার্ভ পরিস্থিতি কিছুটা অস্থিতিশিল হয়ে উঠে। নিরাপদ অবস্থান থেকে সরে অক্টোবর মাসে ৫০০ কোটি মার্কিন ডলারে নেমে আসে। বর্তমানে আবারো তা কিছুটা বেড়ে ৫৬০ কোটি ডলারে পৌঁছায়।

চলতি বছরের বেশ কিছু প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করতে হয়েছে প্রবাসী বাংলাদেশীদের। বছরের মাঝামাঝী সময়ে সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে বাংলাদেশী শ্রমিকদের ফেরত পাঠানোর ঘটনায় রেমিট্যান্স আয়ের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স প্রবাহ কমে আসার আশঙ্কা দেখা দেয়। এরপর শুরু হয় ইউরোপ-আমেরিকা জুড়ে অর্থনৈতিক মন্দা। তারপরও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয় অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, মোট রেমিট্যান্সের ৬০ শতাংশ আসছে বৈধ চ্যানেলে। বাকি ৪০ শতাংশ এখনো আসছে অবৈধ চ্যানেলে বা হুন্ডির মাধ্যমে। চলতি বছরের ডিসেম্বরের ১১ তারিখ পর্যন্ত বৈধ চ্যানেলের মাধ্যমে মোট রেমিট্যান্স আসে ৮৬০ কোটি মার্কিন ডলার। ডিসেম্বরের ১১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স আসে ২৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৭৫ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। গত নভেম্বর মাসে রেমিট্যান্স আসে ৭৬ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার; আক্টোবর মাসে রেমিট্যান্স আসে ৬৪ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার; সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে ৭৯ কোটি ৪১ লাখ ৮০ হাজার ডলার; আগস্ট মাসে রেমিট্যান্স আসে ৭২ কোটি ১৯ লাখ ডলার; জুলাই মাসে আসে রেকর্ড পরিমাণ ৮২ কোটি ৭ লাখ ডলার; জুন মাসে আসে ৭৫ কোটি ৩৫ লাখ ডলার, মে মাসে আসে ৭৩ কোটি ২ লাখ ডলার, এপ্রিলে অসে ৭৮ কোটি ১৮ লাখ ডলার, মার্চে আসে ৮০ কোটি ৮৭ লাখ ডলার, ফেব্রুয়ারিতে আসে ৬৮ কোটি ৯২ লাখ ডলার এবং জানুয়ারি মাসে রেমিট্যান্স আসে ৭১ কোটি ৭ লাখ ডলার। এই উচ্চ রেমিট্যান্স প্রবাহের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিও শক্তিশালী অবস্থানে ছিল।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, হুন্ডি প্রতিরোধে সরকারের কার্যক্রম জোরদার হওয়ার ফলে প্রবাসীরা ঝুঁকিমুক্তভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন।

সূএঃ এসএনএনবিডি.কম
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×