
এই বাংলা আমার আরাধনা
বাংলা আমার মা।।
এর আঁচল তলে, মায়া মমতায়
লাখো প্রতিভার স্বপ্ন মাখা।।
ধর্মের ভেদাভেদ মুছে ফেলে
জন্মভূমির তরে লড়েছে সবে।।
আর নয় যুদ্ধ, দেশটাকে গড়বো
মুছে যেতে দেবো না স্বপ্ন রেখা।
এই বাংলা আমার আরাধনা
বাংলা আমার মা।।
লাখো শহীদের রক্তে মাখা
লাল সবুজের এই পতাকা।।
বাংলার ঘরে ঘরে বীরত্বের সমারোহ
ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।
এই বাংলা আমার আরাধনা
বাংলা আমার মা।।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


