
M/যেদিন তোমার সাথে আমার প্রথম আলাপ হলো, সেদিনই স্থির করেছিলাম জীবনে যতো ঝড় যতো বাঁধাই আসুক- তোমাকেই সাথী করে রাখবো। ভালোবাসার মর্ম আমি তখনো বুঝতামনা। শুধু বুঝতাম- তোমার কাছাকাছি গেলেই নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মনে হতো,নিরবে একা একা কাঁদতাম তুমি দূরে গেলে। বুকের মধ্যে অজানা ব্যথা হতো, কষ্টকর হয়ে ওঠতো তুমিহীনা প্রতিটি মুহুর্ত .....!
আমি কিন্তু প্রথম তোমাকে সাধারণ পাঁচ দশটা পরিবারের মেয়ের মতোই কেউ ভাবতাম ....! ভাবিইনি- তুমি এতটা অসাধারণ কেউ, তুমি বড়লোক বাবার অাদরের মেয়ে....! কিন্তু, যখন বুঝেছিলাম তখন, খুব দেরি হয়ে গিয়েছিল। ততদিনে আমি- আমার থেকেও তোমাকেই বেশি ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে পাবো না এই ভয় মনের মধ্যে পোষে রেখেও- তোমার প্রতীক্ষায় প্রতিটি প্রহর গুনেছি। নিত্যদিন মনের সাথে যুদ্ধ করতে হয়েছে, কিন্তু.... কিছুতেই মানতে পারিনি, তোমাকে হারিয়ে বেঁচে থাকবো....!
অথচ কি ভাগ্য দেখ.... তোমাকে হারিয়ে আজ কতো বছর দিব্যি বেঁচে আছি ....! তবে!
এ যে কেবল শুধুই বেঁচে থাকা.....
মিনতি, মেঘহীন আকাশের নীল দেখেছো কখনো- অনুভব করেছ কখনো আকাশের সেই নীল কতটা গভীর আর কতটা কষ্টের.... ঐ নীলের মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসতে না পারার বোবা কষ্ট .... সেই কষ্টই যে ভালোবেসে কাঁদতে না পারার কষ্ট, মিনতি। আচ্ছা, সমুদ্রের জলে মিশে থাকা নীল কখনো দেখেছো তুমি ? কতটা গভীর সে নীল, সেই নীলে কতো কষ্টের বিশালতা .....? ঐ বিশালতার- ভালোবাসায় বাঁধতে না পারার কষ্ট, ভালোবেসে ভাসিয়ে নিয়ে যেতে না পারার কষ্ট ...! ঐ বিশালতায় ধারণ করে জলজ সব আবেগ সন্তর্পণে- হয়'তো প্রেমও.....
মিনতি, হাসিভরা নয়ন দেখেই বুঝে নাও কতটা সুখি, কখনো অনুভব করনা, সেই নয়নের ভেতরের সমুদ্রঝড়....! চঞ্চল নয়নের চঞ্চলতায় বুঝে নাও, তোমাকে হারানোর কষ্ট আমাকে কোনভাবেই প্রভাবিত করেনি....! ভালো, তুমি সেরকমই ভেবে সুখী হও.... কষ্ট যতো আমারই থাক- সুখে থেকো তুমি, হারিয়েছি তাই হই হতবাক- তোমায় স্বর্গ জানি....!
আষাঢ়ের অবাধ্য বৃষ্টি যেন
আমার দুচোখে আজ-
সাগর মহাসাগরের সব জল
সেথায় করছে বসবাস।
স্রোতের ধারায় যাচ্ছে ভেসে
মনের এপাশ ওপাশ
নীরব শব্দে মাঝে মাঝেই
হচ্ছে কষ্টের বর্জ্যপাত।।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

