সুখেই থেকো তুমি
২৬ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কষ্ট যতো আমারই থাক
সুখেই থেকো তুমি,
হারিয়েছি তাই হই হতবাক
তোমায় স্বর্গ জানি!
শান্ত নীরব ভোরের আাকাশ
জেগে ওঠে সব পাখি,
স্বপ্ন ভাঙা হৃদয় আমার
দুচোখ জুড়ে বারি।
সূর্যি মামা ঘুচায় আঁধার
বিলায় আলোর রশ্মি,
মনে আমার ঘোর অন্ধকার
দুই চক্ষে না দেখি।
অবুঝ মনে বোবা ভাষার
বুক ভরা মিনতি,
স্বপ্ন ভাঙা অলস নয়ন
খোঁজছে কোথায় তুমি।
কষ্টে ভরা বুকটা আমার
চোখের পানি মুছি,
আমার দিকেই দৃষ্টি সবার
দেখাই হাসি খুশি।
কেউ বুঝে না ব্যথার পাহাড়
এই হৃদয়ে জমি,
ঝর্ণা হয়ে ঝরছে আবার
একলা যখন থাকি।
হিমেল হাওয়া গাছের ছায়ার
মূল্য কি আর বুঝি,
অলস দুপুর রুদ্র খঁড়ার
পথিক না হই যদি।
আভিজাত্যের মোহ তোমার
বিত্তবান স্বামী,
কেমন করে জানবে আমার
বুকে ব্যথার খনি।
চোখের জলে ভাসিয়ে দিলাম
স্বপ্ন ব্যথার ঝুলি,
মেঘের সাথেই সব মিশে যাক
নীল আকাশে উঁড়ি।
নিত্যদিনের যন্ত্রণা আর
কষ্ট যতোই ভোগী,
একটি আশাই ভালোবাসার
সুখেই থেকো তুমি।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন