জ্ঞানী মানুষদের ভাষায় প্রকৃত বন্ধুর সংখ্যা খুব কম হয় একজন মানুষের জীবনে, অনেকে জীবনে একটাও পায়না। আমি বুঝতে পারতাম না এটা অনেক বছর বয়স পর্যন্ত। আমি দেখতাম আমার কত ভাল বন্ধু, খাই, ঘুরি, মনের কথা বলি, আর কী দরকার প্রকৃত বন্ধুর মধ্যে? অগুনিত বন্ধু ছিলো আমার। কিন্তু জীবন এতো ছোট না শিক্ষা শেষ করার মতো। বড় হতে লাগলাম, আর দেখতে লাগলাম কী করে বিভেদগুলো তৈরি হতে লাগলো। ছোট বড় বিভিন্ন কারনে খালি কাছের বন্ধুর সংখ্যা কমতেই থাকলো। অর্থ, প্রেম, জন্মস্থান, পড়ালেখা, হিংসা, অনেক কিছুই, অনেক অর্থহীন কিছুই বন্ধুত্ব নষ্ট করে দেয়। আসলে নষ্ট করে দেয় কথাটা ভুল। আমরাই ভুল ভেবে থাকি যে বন্ধুত্ব হয়ে গেছে কিছুদিন কারো সাথে মজার সময় কাটলেই। বন্ধুত্ব এতো সস্তা জিনিস না। সময়ই তৈরি করে দেয় আসল বন্ধু। আমি ভেবে দেখলাম, আমি যাদের আসল বন্ধু হিসেবে জানি, তাদের কারো সাথেই আমার তেমন আড্ডা, মাস্তি করা হয়নি! খুবই অদ্ভুত, সময় তাদের সাথে আমার সম্পর্ক করে দিয়েছে। অথচ যাদের সাথে বেশি সময় কাটালাম জীবনে, খেলাধুলা করলাম, গান, আড্ডা, বান্দরামি করলাম, তাদের মধ্যে মাত্র ২/১জন সত্যিকার বন্ধু পেয়েছি। এ জন্যই প্রকৃত বন্ধু বানানো যায়না, they are only a gift of time....
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।