এক ছাত্র নিজেকে খুব জ্ঞানী ভাবে। কেউ নিজেকে জ্ঞানী ভাবলেও সমস্যা নেই তবে সে পারলে টিচারকেও শেখাতে চায়। টিচার ব্যাপারটা খেয়াল করলো কয়েকদিন। তারপর ২টা গল্প বলল।
গল্প১: ওই টিচার এক ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়েছিলেন। তাদের সাথে এক ছেলে দাত ভাঙ্গা ওয়ার্ড বলতো আর উনারা হা করে তাকিয়ে থাকতেন আর ভাবতেন এই ছেলে এখানে কি করে?
গল্প২: এক ব্যক্তি(১) তার পাশের ব্যক্তিকে (২) বলল, এখন কয়টা বাজে? পাশেরজন (১) সাথে সাথে একটা কাঠি মাটিতে পুতে ছায়া মেপে ক্যালেন্ডার দেখে কোন মাসে ছায়ার দৈর্ঘ্য কয়টার সময় কত হতে পারে দেখে বলল, এখন প্রায় ১১টা বাজে। ২য় ব্যক্তি খুব অবাক হয়ে বলল, আপনি যদি মেঘলা দিন বা রাতের বেলায় সময় বলতে হতো তখন কি করতেন? ১ম ব্যক্তি: আমি আমার ঘড়ি দেখতাম।
সামঝদারকে লিয়ে ইশারা ই কাফি হে
আজকাল মেজাজ প্রায়ই খারাপ থাকে মনে হয় সব কিছু ভেঙ্গে চুরে ছারখার করে দিই। তখন একটা কথাই মনে হয় বাংলা সিনেমার চিয়ারত পুলিশের ডায়ালগ, দয়া করে আইন নিজের হাতে তুলে নিবেন না।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



