ছোট্ট লেংটিখানা জড়াতে হয় বলে জড়িয়েছে হরেণ
মাথা নিচু করে আগাছা নিংড়াতে গিয়ে পশ্চাৎদেশ
যে-ই আকাশমুখী, অমনি লেংটি জড়ানোর উদ্দেশ
যায় ভেস্তে, হাতে কাস্তে, জীবনের তরে লড়েন
মাংসোত্তাপে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছে কি তার
ছিলো না! কমরেড ব্যাখ্যা দিয়েছে লাল-কালো পতাকার
আমরা কালোরা কাস্তে চালিয়ে রক্ত ছাড়া আর
কী পেয়েছি, ওলটাও যতো শেকড় আগাছার
মহাদায়িত্ব কাঁধে নিয়ে সেই ভোর থেকে মাঠে পড়ি
পেটে পড়িয়াছে চিঁড়ে-গুড় আর গোটা আট-দশ বিড়ি
"হরেণ, বাবা জোরে হাত চালা, আর একবিঘা বৈ নয়"
"ঢের বেশি বাবু, আগাছার মেলা, আগাছা কি শেষ হয়!"
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




