অন্ধরাই চোখে দ্যাখে বেশি
অবনি অনার্য
----------------------------------
মোহাম্মদপুর কাঁচাবাজারে কলমি, পুদিনা, কচুশাক, থানকুনিসহ যত ধরনের শাক বিক্রি হয়, তার অধিকাংশের বিক্রেতাই মহিলা। এদের বয়সসীমা ১০-১৮, তবু আচরণে মহিলাই ঠেকে। সদরে মহিলা জানি; খিড়কিতে বালিকাস্বভাব।
বড়মাছ বিক্রেতা মাছুম বেশ জনপ্রিয় এ-বাজারে। তার কণ্ঠে গোটা বাজার গমগম করে ওঠে। হঠাৎই 'এই সুন্দরী' বলে হাঁক ছাড়ে মাছুম। ফিরে যারা দেখেছিল, তারা কেউ সুন্দরী ছিল না।
পুর্ব পাকিস্তান নেই, ইস্টবেঙ্গল রেজিমেন্ট আছে। কবি না-থাকুক, তবু আজিজ মার্কেট ঠিক আছে। সাময়িকী সম্পাদক গলা ছেড়ে 'কবি' বলে ডাকে। ঘটনাচক্রে বুঝি, দুটো কাক কা কা করে ওঠে। যে-কোনো ডাকেই হোক, উপস্থিত সুধীগণ তটস্থ হলেন। তাদের সবাই নাকি কবিতা লেখেন, অথচ তাদের কেউ কবিই ছিল না।
হলভর্তি সুশীল সমাজ। মঞ্চে আসীন অধ্যাপক। মুক্তিযুদ্ধ বিষয়ে ধর্মগ্রন্থ, প্লাতো, আরিস্তাত্ল, মার্কস কে কী বলেছেন, তার চুলচেরা বিশ্লেষণ চলছে। হঠাৎ সভার পতি স্লোগানের স্বরে 'মুক্তিযোদ্ধাগণ' বলে ডাক ছাড়লেন। যাদের হাত উঠেছিল, তারা যুদ্ধক্ষেত্র চেনে না।
সহযোদ্ধা কাউকেই খুঁজে না-পেয়ে ডায়াবেটিসের দোহাই দিয়ে যিনি এইমাত্র হলঘর ত্যাগ করলেন, তিনিই একমাত্র যার ওঠানোর মতো কোনো হাতই ছিল না।
------------------------------------------------
কবিতার লিংক: Click This Link
----------------------------------------
অবনি অনার্য
http://www.auboni-aunarjo.com/
-------------------------------------------------------
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।