এই কিশোরীর নেই কি শরীর কিংবা মন
এ জৈষ্ঠ্য মাসে কে ওষ্ঠহাসে চন্দ্রবন
মরমে তাকালে শরমে আকালে কান্তো ঘোর
এ শ্রাবণদিনে কে পাবন চিনে পান্থ মোর
কী সংগ গুণে সে সংগোপনে অঙ্গ চায়
এ বরষাকালে কে ফরসাগালে চুম লুকায়
এহেন বিহানে সে কেন বিহনে পাইতে চায়
এ বোশাখ ভুলে যে পোষাক খুলে নাইতে যায়
কিশোরীর চোখে বাঁশরীর শোকে জল কাটে
সুরে সুরে কেলি ঘুরে ঘুরে খেলি অলকাতে
কেন হেসে খেলে যেন ভেসে গেলে কার টানে
কে বোঝাবে আসি সেদিনের হাসিটার মানে
12 ফেব্রুয়ারি 05
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



