কীর্তন কর দোষ শুধু গুণ কর না
পারলে অমন ঝরনার মতো ঝরো না!
কোন মৃদু টানে বুক থেকে খসে ওড়না
শর্তবিহীন আমার আকাশে ওড়্ না!
ঝরনার পাশে পুুঁজিবাদি জাদু ছাড়ো না
তাড়া করে ফেরে কোন আদিপ্রেম তাড়না
আর যাই হোক মানো তো আমি যে পর না
ভূমিপ্রেমে আহা পতিত হচ্ছে ঝরনা
তোমার নিয়তি জড়ানো আমার সঙ্গেই
যত যাই বলো আসতে হবে এ বঙ্গেই
শেষতক ঠাঁই আমার বাড়ির আঙিনাই
বিলিভ, তোমার হাটে হাড়ি আমি ভাঙি নাই
সমাপ্ত: 16 মার্চ 2005
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



