শ্বশুরের মেয়ে বিয়ে করে জামাই বাবু কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়েছে। শত শত মাস্টার্স এমবিএ করা যুবক তাকে স্যার স্যার করছে। এখানে যোগ্যতা খুঁজতে আসবেন না! মেয়ের জামাই, এটাই সবচেয়ে বড় যোগ্যতা।
অথবা ভবঘুরে ছেলে কোন রকম সার্টিফিকেট একটা অর্জন করে বাবার প্রতিষ্ঠানের এক্সিকিউটিব ডিরেক্টর। সে ভুলে হাঁচি দিলে তিনজন টিস্যু এগিয়ে দেয়। একজন জোরে চিল্লাইয়া বলে, আদা লেবু দিয়ে চা দেস না কেরে দ্রুত! ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি কাঁপা কাঁপা স্বরে বলে, " স্যার আপনার রেস্ট নেওয়া দরকার!" সেখানে ছেলে হয়ে জন্মগ্রহণ করাটা সবচেয়ে বড় যোগ্যতা।।
নোটঃ এই সমস্ত লোকজনকে সুধু একটি কথায় বলার আছে, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছ, আর আমি সোনাটা নিয়ে। পার্থক্য সুধু এটুকুই ...
পৃথিবীতে অযোগ্যরাই সবচেয়ে বড় যোগ্য হয়ে যায় একদিন। মন্ত্রীর ছেলে এমপি হতে বাবা-ছেলের সম্পর্কই যথেষ্ট! পৃথিবীতে অনেকে যোগ্য হয়ে জন্মগ্রহণ করে, আবার কেউ জন্মে তারপর যোগ্য হয়। কেউ আবার যোগ্য হতে গিয়ে নিঃশেষ হয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

