somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অতনু কুমার সেন
ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

প্রিয় বাংলাদেশ, একটি ভয়াবহ ম্যাসাকার এর জন্য তুমি কতটুকু প্রস্তুত?

২৩ শে মার্চ, ২০২০ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেম্বারে রোগী দেখা শেষ, মাস্ক/গাউন খুলে ওয়াশ নিয়ে ব্যাগ গোছাচ্ছি। এমন সময় রুমে এক মহিলা প্রবেশ করলেন, সাথে ৭-৮ বছরের এক বাচ্চা। মহিলার বেশ শ্বাসকষ্ট হচ্ছে, বুক হাঁপরের মত উঠানামা করছে... সমস্যা কি জিজ্ঞেস করলাম। জানালো ১-২ দিনের গলা ব্যাথা, জ্বর আর শ্বাসকষ্ট। মেজাজটা খারাপ হলো, একটু আগেই মাত্র মাস্ক আর গাউনটা খুললাম...

জিজ্ঞেস করলাম, রিসেন্টলি পরিবারের কেউ দেশের বাইরে থেকে এসেছে কিনা। মহিলা ডিনাই করলেন... প্রেসার চেক করলাম, লাংস চেক্ করলাম। অবস্থা সুবিধার না, ARDS এর প্রাথমিক অবস্থা মনে হলো। কোভিড-১৯ নয়তো! যেহেতু দিনকাল সুবিধার না, কাজেই মহিলাকে রুমের বাইরে বসতে বললাম, জানালাম প্রেসক্রিপশন লিখে বাচ্চার হাতে দিয়ে দিবো। মহিলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে টলে উঠলেন, আমি তাকে ধরার জন্য চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম। মহিলাটিকে রুমের বাইরে বসানো হলো...

প্রেসক্রিপশন লিখতে লিখতে মহিলার হাজব্যান্ডের উপর মেজাজ খারাপ হলো। কেমন স্বামী এটা! এরকম খারাপ রোগীকে কোন আক্কেলে তিনি এক বাচ্চা ছেলের সাথে হাসপাতালে পাঠিয়ে দিলেন! আমি বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলামঃ তোমার বাবা কই? বাচ্চা ছেলেটি উত্তর দিলোঃ "বাবা তো বিদেশ থেকে আসছে"... আমার মাথা চক্কর দিয়ে উঠলো... রুম থেকে বের হয়ে মহিলা হাসপাতালের যেসব জায়গায় গিয়েছে, সেসব জায়গাকে ডিসইনফেক্ট করালাম। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করলাম। 16263 নাম্বারে ফোন করে বিষয়টি জানানো হলো।মহিলাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করলাম...

তো এই হলো আমাদের দেশের অবস্থা... স্পষ্ট করে দু'টো কথা বলিঃ আমরা প্রথম ভুল করেছি এদেশে দেদারসে প্রবাসীদের আসতে দিয়ে। মানুষ খাল কেটে কুমির আনে, আমরা খাল কেটে হাঙর আর অ্যানাকোন্ডা নিয়ে এসেছি... আমরা এখন দ্বিতীয় ভুল করছি এই দেশকে সঠিক সময়ে লকডাউন না করে। আমরা মনে করেছি এই হাঙর এবং অ্যানাকোন্ডারা বেতের বাড়ি ছাড়াই কোয়ারেন্টাইনে থাকবে। এরা কোয়ারেন্টাইনে থাকে নাই। মাস কম্যুনিটি ট্রান্সমিশন এখন সময়ের ব্যাপার মাত্র...

প্রিয় বাংলাদেশ, একটি ভয়াবহ ম্যাসাকার এর জন্য তুমি কতটুকু প্রস্তুত?...
- Dr zaman alex
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২০ ভোর ৪:৩৫
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×