আমি স্বপ্নবাজের দেশে থাকি
এখানে সবাই স্বপ্ন দেখে।
স্বপ্নের বীজ বুনবো আমি
আমাকে মাটির মায়া ডাকে।
মাটির রসে অঙ্কুরিত হবে সে বীজ,
গজাবে স্বপ্নের নতুন চারা,
শস্য হয়ে ফলবে তাতে স্বপ্ন আবার
সাজবে ডালায় স্বপ্নের পসরা।
ফেরি করে ফিরবো আমি
কষ্টে পাওয়া আমার স্বপ্ন-সোনা,
কিনবে সেসব স্বপ্ন-পিয়াসীরা,
মৃত্তিকাতে হবে পুনঃ বোনা।
জন্ম হবে নবীন স্বপবাজের
গরিব-দুখীর ছনে-ছাওয়া ঘরে।
এমনি করেই আমার স্বপ্ন
দুখীর গৃহ তুলবে সুখে ভরে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




