somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেনরি এভরি নামক একজন ইংরেজ জলদস্যুর কিছু কথা

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হেনরি এভরি ছিলেন একজন ইংরেজ জলদস্যু তিনি ১৬৯০ দশকের মাঝামাঝি আটলান্টিক এবং ভারত মহাসাগরে বিচরন করতেন। হেনরি তার জীবদ্দশায় বেশ কয়েকটি নাম ব্যবহার করেছে তার মধ্যে হেনরি ব্রিজম্যান এবং তার ক্রু ও অন্যান্যদের কাছে তিনি লং বেন নামে পরিচিত ছিলেন। তাছাড়াও তার নাম কখনো কখনো ভুলভাবে জন এভরি হিসেবেও উচ্চারিত হয়। সমকালীন ব্যক্তিরা তাকে আর্ক পাইরেট ও দ্য কিং অফ পাইরেটস বলতেন। এভরি ছিলেন তার সময়কার সবচেয়ে কুখ্যাত জলদস্যু এবং সেসময়কার সল্প সংখ্যক জলদস্যুদের মধ্যে একজন যারা কোন প্রকার গ্রেফতার বা যুদ্ধে মৃত্যু এড়িয়ে জলদস্যু পেশা থেকে অবসর গ্রহণ করেন। যদিও এভরির জলদস্যুবৃত্তি দুই বছর স্থায়ী ছিল কিন্তু তিনি সেই সময়ের মধ্যে এমন কিছু কাজ করেছেন যার জন্য অনেকেই জলদস্যু পেশায় আসতে উৎসাহিত হয়েছেন এবং তার বিচিত্র জীবন নিয়ে অসংখ্য সাহিত্য সৃষ্টি হয়েছে।

এভরি ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে জন্মগ্রহন করেন কিন্তু তার প্রারম্ভিক জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তিনি ১৬৮৯সাল থেকে ১৬৯০সাল পর্যন্ত রাজকীয় নৌবাহিনীতে অতিবাহিত করেন এবং সম্ভবত নয় বছরের যুদ্ধে,১৬৮৮ সাল থেকে১৬৯৭সাল পযন্ত সময়টি কয়েকটা ভিন্ন ভিন্ন যুদ্ধে অংশ নেন। নেভি থেকে অপসারিত হওয়ার পর তিনি আফ্রিকা উপকূলে দাস বাণিজ্য শুরু করেন। ১৬৯৩ সালে তিনি পুনরায় নৌবাহিনীতে যোগদান করেন,এবং সেসময় তিনি ফার্স্ট ম্যাট হিসেবে চার্লস ২ নামক যুদ্ধজাহাজে নিযুক্ত হন। ১৬৯৩ সালের আগস্টে চার্লস ২ লন্ডন ত্যাগ করার পর করোনার উত্তর স্প্যানিশ হার্বারে নোঙ্গর ফেলে যেখানে অন্যান্য জাহাজ এক্সপিডিসনের জন্য জড়ো হয়েছিল। ৭ই মে ১৬৯৪ সালে চার্লস ২-এর ক্রুরা বিদ্রোহ করে। জাহাজের নাম পরিবর্তন করে ফেঞ্চি রাখা হয়, এবং ক্রুরা এভরিকে তাদের নতুন ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেন। ফেঞ্চি দক্ষিনের পথ ধরে ভারত মহাসাগরের দিকে যাত্রা করে এবং তারা শীঘ্রই পশ্চিম আফ্রিকা উপকূল থেকে পাঁচটি জাহাজ লুট করেন।

১৬৯৫ সালের প্রথম দিকে ফেঞ্চি কমোরুজ দ্বীপপুঞ্জে পৌঁছান এবং সেখানে এভরির ক্রুরা একটি ফরাসি ভেসেরে অভিযান চালান এবং অল্পের জন্য ইস্ট ইন্ডিয়ার সৈন্যদের হাত থেকে তারা রক্ষা পান। পরবর্তীতে এভরি উত্তরে আরবীয় সাগরের দিকে যাত্রা করেন। সেখানে মুঘলদের ২৫টি জাহাজের একটি বহর মক্কার দিকে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিল। তাছাড়াও সেই বহরে ধন রত্ন বহনকারী জাহাজ গঞ্জই সাওয়াইও অবস্থান করছিল। এভরি নিজে এবং থমাস টিউসহ আরো কয়েকজন জলদস্যুর সহয়তায় মুঘলদের বহরে অভিযান পরিচালনা করেন। থমাস টিউ মুঘলদের হাতে নিহত হন এবং এভরি জলদস্যুদের একটি ছোট দল নিয়ে গঞ্জই সাওয়াইর এসর্ক্ট জাহাজ ফাহাত মুহাম্মদ আটক করেন এবং পরবর্তীতে গঞ্জই সাওয়াই আটক করেন। গঞ্জ-ই সাওয়াই আটকের সময় জলদস্যুদের সাথে মুঘল সৈন্যদের লড়াই হয় কিন্তু অধিকাংশ জলদস্যু নিহত হওয়ার পরও লড়াইয়ে জলদস্যিরা জয় লাভ করে। জাহাজ থেকে এভরি £৬০০,০০০ সমমূল্যের ধন-রত্ন ও গহনা লুট করেন। যতটুকো জানা যায় সেই ধন-রত্নই তাকে পৃথিবীর সবচেয়ে ধনী জলদস্যুতে পরিনত করে।

সূত্র: Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×