মধুপুরী হতে মতিঝিল-
আজিজ মার্কেটর বুকস্টল ঘুরে
সারাটা ঢাকা শহর।
রাত্রি-দিন অহর্নিশ প্রতীক্ষা
ঘুম ঘোরের স্বপ্ন বর্ণনার আশায়
আবার সকালে দৌড় দেয়া।
আমি তোমাদের বলছি---
ধন্যবাদ বন্ধুত্ব!!!
ছবির আড়ালের নটরাজ কে একটু স্থান দিও
তোমাদের ছায়ায়
টি. এস. সি'র পাশে গাছের বেদিতে যখন বসে থাক
নিশ্চুপ।
আমি আড়ালেই থেকে যাই বরাবর।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


