অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রবর্তিত ‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার’ লাভ করেছি। দৈনিক সমকালে ‘বাংলা ভাষার আদি নিদর্শন বাংলাদেশে নেই’ শিরোনামে ১৭ অক্টোবর ২০০৮ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ পুরস্কার পেলাম।
গতকাল (২৭ আগস্ট) দুপুরে পিআইবি’র সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। এতে নির্ধারিত প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন তথ্য সচিব ড· কালাম আবদুল নাসের চৌধুরী। পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কারের অর্থমূল্য ত্রিশ হাজার টাকার চেক পেয়েছি।
সরকারের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবি’র মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিআইবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন, জুরি বোর্ডের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজিকবিজ্ঞান অনুষদের ডীন ড· শেখ আবদুস সালাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র প্রকাশনা কর্মকর্তা রেজাউল করিম। প্রয়াত বেতারসাংবাদিক সোহেল সামাদের পরিবারের প থেকে সংবাদপাঠক সমিতির সাধারণ সম্পাদক নিলুফার করিম ও সাব্বির হাসান বক্তব্য রাখেন।
অনুভুতি ব্যক্ত করি আমি।
আমি আমার বক্তব্যে বলি-এই পুরস্কারটি আমার জন্যে বিশেষ আনন্দের। কারণ সাংস্কৃতিক বিটের রিপোর্টার হিসেবে যখন কাজ শুরু করি তখন অনেকেই বলেছিলেন, এখানে কাজের সুযোগ কম। অন্য বিটে যাচ্ছি না কেন? চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। সাংস্কৃতিক বিট থেকেও যে অনুসন্ধানী রিপোর্ট করা যায় এবং সফলতা পাওয়া যায় তা এই পুরস্কারের মাধ্যমে প্রমানিত হলো। যা আমার জন্য বিশেষ আনন্দের। তবে বিষয়টি আরো বেশি আনন্দের হবে যে বিষয়টি নিয়ে রিপোর্ট করেছি তার দিকে অর্থাৎ চর্যাপদের মূল নিদর্শনটি যদি নেপাল থেকে সংগ্রহ করা হয়। পরবর্তী সব বক্তা আমার বক্তব্য সমর্থন করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সোহেল সামাদের পরিচিতির পাশাপাশি পুরস্কার প্রাপ্ত হিসেবে আমার পরিচিতিও উপস্থাপন করা হয়। যা ছিল একটি নতুন অভিজ্ঞতা।
১৯৯৯ সাল থেকে সোহেল সামাদ পুরস্কার পুরস্কার প্রদান করা হচ্ছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর প্রবর্তিত ‘বজলুর রহমান স্মৃতি পদক’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রহণ করার পর রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান থেকে এই পুরস্কারপ্রাপ্তী আমার বিশেষ সাফল্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




