somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রতিনিধি ও জনপ্রতিনিধিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অনিহা কেন?

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রতিনিধি ও জনপ্রতিনিধিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অনিহা কেন?
----বাহাউদ্দিন আবির

ডিজিটাল বিপ্লবকে চতুর্থ শিল্পবিপ্লব বলা হচ্ছে। সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের পরিবর্তন, ইন্টারনেট,কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, জৈবপ্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বিষয়গুলো চতুর্থ শিল্পবিপ্লবের সূচনা করেছে। তথ্যপ্রযুক্তি আমাদের সবচেয়ে বড় যে পরিবর্তন এনেছে তা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন।বর্তমানে বিটিআরসির তথ্যমতে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দশকোটির কাছাকাছি এবং নিয়মিতই তা বাড়ছে। এর বেশিরভাগই আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী।তথ্যমতে দেশের প্রায় ৮০ ভাগ তরুনই বর্তমানে এক বা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হচ্ছে মতামত প্রকাশ প্রচার ও অধিকার নিয়ে সোচ্চার হবার দাবিতে।

বিগত জাতীয় নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালালেও নির্বাচন পরবর্তীতে তা প্রায় থেমে যায়। বিশ্বের অন্য দেশগুলোর জনপ্রতিনিধিরা যেখানে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকছে, নাগরিকদের মতামত সমালোচনা সরাসরি শুনছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রেসিডেন্ট বরিস জনসন সহ পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয়। নিজেদের এবং পাশাপাশি সরকারের নানা কর্মকান্ড তুলে ধরে। বেশি দূরে যাবার দরকার নেই আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেই প্রায় প্রত্যেক জনপ্রতিনিধি,সরকারি দফতর গুলো তাদের কর্মকান্ড তুলে ধরে। নাগরিকরা তাদের মতামত দেয়। বর্তমানে অল্প কিছু সরকারি দপ্তর নিজেদের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। সবচেয়ে বেশি সক্রিয় ভোক্তা অধিকারের পেইজ ও আবহাওয়া অধিদপ্তরের পেইজ।

অন্যদিকে জনপ্রতিনিধিদের মধ্যে হাতেগোনা কয়েকজন সাংসদ ও মেয়র সক্রিয় থাকলেও অধিকাংশেরই কোন ভ্যারিফাইড একাউন্টই নেই। বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের কয়েকজন সংসদ ও প্রতিমন্ত্রী সক্রিয় থাকলেও অন্য দলগুলোর অবস্থা খুবই করুন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নামে ভুয়া একাউন্টের ছড়াছড়ি থাকলেও ভ্যারিফাইড কোন একাউন্ট নেই। জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির দলীয় ভ্যারিফাইড কোন একাউন্ট নেই, নেই দলীয় প্রধান এবং সংসদদের ও নেতাদের। সাবেক বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় অনেক নেতারই নেই কোন সোসাল মিডিয়া একাউন্ট। তবে সবার নামেই ভুয়া একাউন্টের ছড়াছড়ি রয়েছে এবং এসব একাউন্টের মাধ্যমে অনেকেই প্রতারণার স্বীকার হচ্ছে। একদিকে যেমন প্রতারণা বাড়ছে অন্যদিকে জনগণের কাছাকাছি থাকার বদলে বিভ্রান্তি ও গুজবের পরিমান বৃদ্ধি পাচ্ছে।

বর্তমান সরকারের টার্গেট যেখানে ডিজিটাল বাংলাদেশ ২০২১ সেখানে জনপ্রতিনিধিরা তথ্য প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে থাকছে। জনগনের সাথে সরাসরি সম্পৃক্ততার,তাদের মতামত জানার সুযোগ থাকা স্বত্তেও পিছিয়ে থাকছে। যেহেতু অধিকাংশ নাগরিকই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, জনপ্রতিনিধিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সক্রিয় হলে জনগনের সাথে সরাসরি সম্পৃক্ততা বাড়ার পাশাপাশি প্রতি মুহূর্তে জনগনের মতামত জানার সুযোগও তৈরি হবে। এইভাবে প্রতি মুহূর্তে জনগন ও জনপ্রতিনিধিদের মাঝে যোগাযোগ রক্ষা হলে উভয়ের মাঝে একটি আস্থার জায়গাও তৈরি হবে। তাই জনপ্রতিনিধিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সক্রিয়তা নাগরিক সেবা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।

https://www.bhorerkagoj.com/epaper/2019/10/02/index.php

বিঃদ্রঃ পুরো লিখাটি কাটছাট করে আসায় বোঝার জন্য পুরোটা দেওয়া।

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×