somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবনায় পুলিশের গুলিতে ২ শিবির কর্মী নিহত ; গুলিবিদ্ধসহ আহত ৫০

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার দিনভর আওয়ামীলীগের তান্ডব, জামায়াতের কার্যালয়,দৈনিক জীবনকথা অফিস, সুবহান মাওলানার বাড়ি,ইসলামী ব্যাংকসহ শহরে জামায়াতের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আজ শনিবার পাবনায় জামায়াত ইসলামীর ডাকে আধাবেলা হরতাল চলছে। হরতালের সর্মথনে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়ি নামক স্থানে জামায়াত-শিবির রাস্তা অবরোধ করে রাখে সকাল থেকে।

পুলিশ সকাল ৯টায় অবরোধ তুলতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের গুলিতে ২জন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ প্রথমে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। অবস্থার অবনতি হলে পুলিশ গুলিবর্ষণ করে। পুলিশের গুলি বর্ষনে ১জন ঘটনাস্থলেই মারা যায় নিহত ব্যাক্তি পু®পপাড়া ভিটাপাড়া গ্রামের মোঃ শমসের আলীর ছেলে আলাল(২০)।

এদিকে আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে আরো ১জন মারা যায়। গুলি বর্ষনের ঘটনায় প্রায় ১০জন গুরত্বরসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জামায়াত দলীয় সুত্র দাবী করেছে নিহত আলাল ও সিরাজুল শিবির কর্মী। পুলিশের গুলিতে তারা নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। নিহত আরেক জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যাক্তি একই উপজেলার গয়েশপুর আব্দুল কুদ্দুসের ছেলে সিরাজুল ইসলাম(২৩)। রাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো অনেকে। পুরো এলাকজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

হরতাল চলাকালে সকাল ৬টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে ও লাঠিসোঁটা নিয়ে অবরোধ করে রাখেন পিকেটাররা।

হরতালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি এবং আন্তঃজেলা রুটে সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে

নিউজ সোর্স
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×