somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্ক টোয়েন (পর্ব 13)

১৫ ই মার্চ, ২০০৭ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিন্তু ল্যাংডনদের এলমিরার বাড়িতে যেতে টোয়েনকে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হলো । গৃহযুদ্ধে বিজয়ী ইউনিয়ন পক্ষের সর্বাধিনায়ক (সেই কর্নেল গ্র্যান্ট, যাঁর সাথে মোকাবেলা হয়েছিলো ম্যারিয়ন রেঞ্জার্সের মিসৌরির বনে ) জেনারেল গ্র্যান্ট, তখনও প্রেসিডেন্ট হননি ওয়াশিংটনে আছেন ।

সাক্ষাৎকার নিতে গেলেন টোয়েন, কিন্তু জেনারেলের চৌকো, নির্লিপ্ত মুখের দিকের দিকে জীবনে প্রথমবারের মতো ভাষা হারিয়ে ফেললেন মার্ক টোয়েন, গ্র্যান্টও কিছু না বলে চুপচাপ বসে রইলেন । কেশে গলা পরিষ্কার করলেন মার্ক টোয়েন "জেনারেল আমি বেশ বিব্রত বোধ করছি, আপনিও কি সেরকম কিছু বোধ করছেন ?",

অট্টহাসির সাথে ইউলিসিস গ্র্যান্ট বললেন, না সেরকম কিছু বোধ করছেননা তিনি, সাক্ষাৎকারের বাকিটা চমৎকার উৎরে গেলো । তারপরে দেখলেন আল্টা ক্যালিফোর্নিয়া তাঁর প্রবন্ধের কপিরাইট আটকে রেখেছে, সেজন্য সান ফ্রানসিস্কোতে গেলেন দেন দরবার করতে । আরেকটা বক্তৃতার দাওয়াত পেলেন তিনি ভুমধ্যসাগর এলাকা ভ্রমনের ওপর ওপর, ষোলোশো ডলার রোজগার হলো তাতে ।

এলমিরার বাড়িতে পয়লাবার গিয়ে মার্ক টোয়েন দমে গেলেন । ঘোড়ার গাড়িতে বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে ভাবলেন, এতো ফুল কি কাজে লাগে, অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়া ? সবকটা ঘরে পুরু পর্দা ঝুলছে দিনে আলো ঢোকে কিভাবে সেসব ঘরে?

লিভির মা মার্ক টোয়েনের হবু শ্বাশ্বুরি মিসেস ল্যাংডন গোঁড়া প্রেসবাইটেরিয়ান, গীর্জা আর ধর্মকর্ম ছাড়া মুখে আর কোন কথা নেই । লিভির বাবা কয়লা ব্যবসায়ী জারভিস ল্যাংডনকে ঘোর দুনিয়াদার মানুষ বলে মনে হলো,

(পরে তিনি বুঝেছিলেন বাড়িটা আসলে অতো নিস্প্রাণ নয়, একটা পিয়ানো আছে বৈঠকখানায়, সেটাকে ঘিরে সবাই গান করে, কৃষ্ণাংগ বক্তা ফ্রেডারিক ডগলাসের মতো আনেক উদারপন্থী লোক এ বাড়ির আতিথ্য গ্রহন করেছেন, আর জারভিস ল্যাংডনের কঠিন খোলসের মধ্যে একটা প্রানখোলা হাসিখুশি মানুষ লুকিয়ে আছে ) ।


লিভিকে একফাঁকে সাহস করে বিয়ের প্রস্তাব দিতেই তিনি খুব কঠোরভাবে না করে দিলেন । স্যাম ক্লিমেন্স/মার্ক টোয়েন কে তিনি শ্রদ্ধা করেন, এবং আজীবন তাই করে যাবেন , কিন্তু তাই বলে তাঁকে বিয়ে করা ? অসম্ভব ব্যাপার !!
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৭ রাত ২:৩৭
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×