somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্ক টোয়েন (পর্ব 17)

২০ শে মার্চ, ২০০৭ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথম দর্শনেই ইংল্যান্ডের প্রেমে পড়ে গেলেন তিনি । এযাবৎ তিনি যত দেশ ভ্রমন করেছেন সেগুলোর উপর কিছূটা ব্যাঙ্গ করে ভ্রমন কাহিনী লিখেছেন তিনি । কিন্তু বিলাত দেশটি এর ব্যাতিক্রম । তবে "প্রিন্স অ্যান্ড দ্য পপার," "এ কানেক্টিকাট ইয়াংকি ইন কিং আর্থার্স কোর্ট" এ সব বাইয়ের মালমশলা তিনি সংগ্রহ করেছেন তখন । ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে তিনি আরো অনেকবার ভ্রমন করবেন।

তবে ইংল্যান্ডের উপর কোনো কৌতুককর বই না লিখলেও একটা উপন্যাস তিনি লিখেছেন । হার্টফোর্ডের প্রতিবেশী চার্লস ডাডলি ওয়ার্নারের সাথে সেই শীতে লেখেন "দ্য গিল্ডেড এজ" । বইয়ের মুল নায়ক তাঁর মা জেইনের চাচাতো ভাই জেমস ল্যাম্পটন ।

দু'মাসের মধ্যে বইটা দাঁড়িয়ে গেল । ঊনবিংশ শতাব্দীর প্রথম দিককার টেনেসি রাজ্যেকে পটভুমি করা হয়েছে । চরিত্রগুলো সবই ঐতিহাসিক । বইটা পরের বছর 1873 এ ছাপা হলো । ভালই কাটতি হয়েছিল সেটার ।

হার্টফোর্ডেই ডেরা গাড়বেন ভাবলেন মার্ক টোয়েন । ফার্মিংটন অ্যাভিনিউতে জমি কিনে বাড়ি বানালেন তিনি । পরের বছর বসন্তে যখন বাড়িটা তৈরি হচ্ছে লিভি আর একবছরের সুজিকে নিয়ে আরেকবার ইংল্যান্ড বেড়াতে গেলেন মার্ক টোয়েন ।

আগের বার অনেক খাতির পেয়েছিলেন টোয়েন । এবারে প্রায় রাজার সন্মান পেলেন । লুইস ক্যারল, উইল্কি কলিন্স এরা এলেন দেখা করতে । কিন্তু লিভি ক্লিমেন্স অসুস্থ হয়ে পড়তে শরৎকালে লন্ডন ছেড়ে এডিনবরায় ভেইচ হোটেলে উঠলেন মার্ক টোয়েন । সেই বছরই 13 ই অক্টোবর লন্ডনের হ্যানোভার স্কয়ারে বক্তৃতা দিলে টোয়েন, বিষয় স্যান্ডউইচ আইল্যান্ড (হাওয়াই) ভ্রমন । আসর হলো জমজমাট । নিজের দেশেও এতো খাতির পাননি তিনি । অনেকগুলো বক্তৃতা দিয়েছিলন তিনি । চার্লস ডিকেন্সের ম্যানেজার জর্জ ডলবি থিয়েটার ভাড়ার দায়িত্বে ছিলেন ।


1874 সালের জানুয়ারি মাসে আমেরিকা ফিরলেন মার্ক টোয়েন । বিদেশের খ্যাতিতে দেশেও ভাবমুর্তি অনেক উজ্বল হয়েছে দেকা গেল । এবং সে বছরই গ্রীস্ম কালে, কোয়ারি ফার্মে, মার্ক টোয়েন তাঁর অন্যতম শ্রেষ্ঠ ফিকশন "দ্য অ্যাডভেঞ্চার্স অভ টম সয়্যার" এর খসড়া লিখতে শুরু করলেন ।

আসলে হ্যানিবালের ছোটবেলার স্মৃতি টেনে এনে সেটাকে উপন্যাসের চেহারা দিয়েছেন তিনি একে । তিনি বইটা লিখেছেন কোয়ারি ফার্মের স্টাডিতে বসে । স্টাডিটা সত্যি একটা আজব জায়গা ছিল । অষ্টভুজ আকৃতির একটা ঘর, দেখতে ঠিক একটা স্টিমারের পাইলট ঘরের মত । এখানে বসে প্রায় তিরিশ বছর আগের এক মফস্বল শহরের কিছু খালি পা, দুষ্ট বালকের কীর্তিকলাপের স্মৃতিচারণ, ব্যাস ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৭ রাত ১১:৩৩
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×