somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ে-নেকড়ে

২৮ শে মার্চ, ২০০৭ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ইটালিক]গতবার দিয়েছিলাম 'মায়া নেকড়ে' এবারে দিলাম 'মেয়ে-নেকড়ে' । লেখক যদিও একজনই--সাকি, (এইচ এইচ মানরো) তবে এটা হরর নয়; নেহায়তই হাসির গল্প[/ইটালিক]

She Wolf, Saki

লেনার্ড বিলিস্টার হচ্ছে সেইসব লোকেদের একজন যারা এই দুনিয়াটাকে পানসে মনে করে অন্য কোনো নিজের আবিষ্কৃত বা 'অতিন্দ্রীয়' দুনিয়ার ধান্দাতে আছে । বাচ্চারাও এমন কাজ করে বটে কিন্তু তারা সাধারনত নিজেদের কল্পিত জগতকে নিজেদের মধ্যেই রাখে, গোটা দুনিয়াকে কল্পিত জগতে টেনে আনে না । লেনার্ড বিলিস্টারের জগত অবশ্য কেবল 'কতিপয়' লোকের জন্য, যারা ধৈর্য ধরে তার কথা শুনবে ।

লেনার্ডের কার্য-কলাপ হয়তো ড্রইং বিহারী অল্প কিছূ লোকের মধ্যেই সীমাবদ্ধ থাকতো যদি না একটা আকস্মিক ঘটনায় তার আজগুবি গল্পের ভান্ডার ফুলে না উঠত। এক বন্ধুর উরাল পর্বতের ধারের একটা খনি সংক্রান্ত কোনো একটা কাজে তাকে একটা ভয়ানক রেল ধর্মঘটের সময়ে পুর্ব ইউরোপ পেরিয়ে রাশিয়াতে যেতে হয়েছিল । ট্রেনটা যখন পার্ম শহরের ধারে কয়েকদিন স্থানু হয়ে আছে তখন এক ঘোড়ার লাগামের আড়তদারের সাথে আলাপ হয় তার । যাত্রার একঘেয়েমী কাটানোর জন্য বৈকাল হ্রদ অঞ্চলের ব্যাবসায়ী আর স্থানীয় লোকদের অনেক গল্প কথা শুনিয়েছিল এই ইংরেজ টুরিস্টকে ।

বাড়ি ফিরে ধর্মঘট সম্বন্ধে বেশ দু'কথা বললেও সে কী এক 'অত্যন্ত গোপন' আধ্যাতি্বক বিষয় রাশিয়া তে শুনে এসেছে সে ব্যাপারে বিলিস্টার প্রায় সপ্তাহ দুই বেশ চুপচাপ ছিল । তারপরে 'সাইবেরিয়ান ম্যাজিক' নামে সে নিজের সদ্য পাওয়া অলৌকিক ক্ষমতার বয়ান করতে শুরু করল । তার খালা সিসিলিয়া হুপ, যিনি আবার নিঁখাদ সত্যের চেয়ে চটক বেশী পছন্দ করতেন লেনার্ডের ঢোল পেটানো শুরু করলেন । নিজের কল্পনা মিশিয়ে মিসেস হুপ বললেন, লেনার্ড মন্ত্রবলে । তাঁর চোখের সামনেই একটা বাঁধাকপি কে বন-পায়রাতে পাল্টে দিয়েছে ।

অবশ্য সবাই এসব কান কথায় বিশ্বাস করেনি । মেরি হ্যাম্পটনের বাড়ির পার্টিতে যখন পরেরবার ডাক পড়ল ততদিনে লেনার্ড, অতিন্দ্রীয় জগতের কথা বেশ খোলাখুলিই বলতে শুরু করেছে সে । নিজের ষষ্ঠ ইন্দ্রিয় আছে এমন ইঙ্গিত দিল সে, জানালো অন্য জগতের শক্তিদের সাথে তার বেশ ঘনিষ্ঠ চিন-পরিচয় আছে ।

'আপনি যদি আমাকে একটা নেকড়েতে পাল্টে দিতে পারতেন মি. বিলিস্টার!' পরদিন বিলিস্টারের কাছে আব্দার করলেন গৃহকর্ত্রী ।

'মেরি,' বললেন কর্নেল হ্যাম্পটন । 'তোমার যে আবার এসব দিকে ঝোঁক আছে সেটা তো আগে বুঝিনি ।'

'মেয়ে-নেকড়ে,' বলে চললেন মিসেস হ্যাম্পটন । 'রুপান্তরের পরে লিঙ্গ-ঘটিত কোনো জটিলতায় পড়তে চাই না আমি ।'

'এসব নিয়ে ঠাট্টা করতে নেই,' বলল লেনার্ড ।

'আমি মোটেই ঠাট্টা করছি না, আমি খুব সিরিয়াস । তবে আজ এ রকম করবেন না । মাত্র আটজন ব্রিজ খেলোয়াড় আছে এখানে । আগামীকাল আরেকটা বড় পার্টি হবে । ডিনারের পরে-'

'অতিন্দ্রীয় জগত সম্বন্ধে আমাদের অস্পষ্ট ধারনার কারনে এরকম পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত সাবধানে চালাতে হবে ।' এতো গম্ভীরভাবে বলল লেনার্ড যে এ প্রসঙ্গ তখনই ধামাচাপা পড়ল ।

লাঞ্চের সময় সাইবেরিয়ান ম্যাজিক নিয়ে আলোচনার সময় ক্লোভিস স্যাংরেল একদম মুখে কুলুপ এঁটে ছিল । লাঞ্চের পরে লর্ড প্যাবহ্যাম কে খুঁজে বের করে বিলিয়ার্ড রুমের নির্জনতায় প্রশ্নটা করল ক্লোভিস ।

'আপনার জন্তু জানোয়ারের সংগ্রহে কী কোনো মোটামুটি শান্ত মাদী-নেকড়ে আছে?'

চিন্তা করলেন লর্ড প্যাবহ্যাম । 'টিম্বার উলফ, লুইসা আছে । দু'বছর আগে কিছু মেরু শেয়ালের বিনিময়ে আমি ওকে সংগ্রহ করেছিলাম । আমার সাথে বেশ খানিকটা সময় থাকলেই প্রায় যে কোনো জানোয়ার বশ মেনে যায় । অন্তত নেকড়েদের তুলনায় লুইসার মেজাজ-মর্জি খুব ভাল বলতে পারি । হঠাৎ এই প্রশ্ন কেনো ?'

'আমি ভাবছিলাম আগামীকাল রাতের জন্য নেকড়েটাকে আপনি ধার দিতে পারেন কি না ?' যেন একটা কলারের স্টাড বা টেনিস র
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৭ রাত ১:৫৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×