দিন শেষে তিতা ডাক্তার ই ভাল। দিন চার পাঁচ আগে পোস্ট দিয়েছিলাম “তিতা ডাক্তার”। বন্ধুবরের ওয়াইফ রোগী। মিঠা ডাক্তার স্বান্তনা দিয়ে বলেছিল ভাল হয়ে গেছে বাসায় নিয়ে যান। তো আমি বন্ধুকে বলি বন্ধু অর্গান ফেইলিউর (কিডনি) যেহেতু আছে সামনে ভোগান্তিও আছে। এক সপ্তাহের মধ্যেই ভাবিকে হাসপাতালে নিতে হল। ডাক্তার রা বললেন হাই ফ্লো অক্সিজেন দিয়েও স্যাচুরেশন বাড়ানো যাচ্ছে না। ICU তে শিফট করতে হবে। সারা শরীর ফুলে গেছে। হাসপাতালে নেয়ার আগে কিছু টেস্ট দিয়েছিলাম যেখানে ক্রিয়েটিনিন এসেছিল 6.04, তাকে বলেছিলাম এন্ড স্টেজ রেনাল ফেইলিউর অর্থাৎ অচিরেই ডায়ালাইসিস লাগবে। এই কথাগুলো গতকাল রাতে বলেছি। আজ সেই রোগী হাসপাতেলের ICU তে। কিডনি বিশেষজ্ঞ বলেছেন ডায়ালাইসিস লাগবে। আজ বন্ধু বলছে তোমার প্রফেসর ক্লাসমেট কেন বলল ভাল হয়ে গেছে বাসায় নিয়ে যান? তুমি ওকে কিছু বলবেনা? তো বললাম আমি তো ফ্যামিলি ফিজিসিয়ান যা বলার তোমাকেই বলছি। কিছুক্ষণ আগে বন্ধু ফোনে কান্না জড়িত কন্ঠে বলল আমি আর নিতে পারছিনা ভেঙে পড়ছি। আমি প্রফেসর ডাক্তারকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম তুমি ঊনার মত অতটা বোঝ না। অথচ তার মিথ্যা স্বান্তনা আমার কোন কাজে আসলো না। আমাদের সবাই বলে তুমি ভাল মানুষ। তুমি আমার বউয়ের জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া কর। বললাম নিশ্চয় দোয়া করি। ডাক্তার হিসেবে আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, তাই আমি তিতা। আমি এমন কথা বলিনা যা শুনে রোগী অর্ধেক ভাল হয়ে যায়!! যেটা ফ্যাক্ট তাই বলে দেই।
তিতা ডাক্তার-২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৮
৭টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।
লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন
Good governance starts with respecting public money....

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন
ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।