হায়রে বৃষ্টি
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়রে বৃষ্টি মধুর বৃষ্টি,
অন্তরে হয় দোলার সৃষ্টি।
পথ প্রান্তর জল মগ্ন,
কুঁড়ি ফোঁটায় ডাল শুকনো।
এই বৃষ্টির অঝর ধারা,
ঝর ঝর ঝর ছন্দ হারা।
আকাশ তোলে বিকট আওয়াজ,
ঝরছে বৃষ্টি কি সন্ধ্যা সাঝ।
অমরত্ব চায় কি পেতে?
ঝরছে এমন দিনে রাতে!
নগরবাসী গৃহবন্দী,
বৃষ্টি ধারার একি ফন্দি!
শূন্য প্রায় কর্মক্ষেত্র,
বজ্রধ্বনি খোলে নেত্র।
শ্রমিক মজুর আজ অসহায়,
ঘরে বসেই শুধু হায় হায়।
হায়রে বৃষ্টি পাষাণ বৃষ্টি
এবার একটু থাম,
অনেক আগেই ধুয়ে গেছে
দিন মজুরের ঘাম।
অধিক প্রীতি রুপ নিয়েছে
যেন অত্যাচার,
শূন্য গৃহে ভালবাসা
জমছে না তাই আর।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুন