somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজার হাজারো প্রাণহানি কি বৃথা যাবে???? (((((রানা)))))

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথম আলো লিংক
বিশ্বের ইতিহাসে বৃহত্তম প্রাণঘাতী শিল্প-দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা জামিনে বেরিয়ে যাচ্ছেন। মূল আসামি রানা প্লাজার মালিক সোহেল রানা ও তাঁর বাবার বিরুদ্ধে করা মামলাও এতই ঠুনকো যে, দোষী প্রমাণিত হলেও তাঁদের দুই থেকে ছয় বছরের বেশি কারাদণ্ড হবে না। সোহেল রানা বানিয়েছিলেন এমন এক মৃত্যুকূপ, যাতে এক হাজার ১৩৪ জন শ্রমিকের অকল্পনীয় নির্মম মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন দুই হাজার শ্রমিক—এঁদের অনেকেই আজীবন পঙ্গুত্বে ধুঁকবেন। কিন্তু এ ঘটনার বিচারে যাঁরা অকল্পনীয় গাফিলতি করে যাচ্ছেন, তাঁরাও কি নিষ্ঠুরতা করছেন না?
অভূতপূর্ব ক্রোধ, হাহাকার আর যন্ত্রণার জন্ম দিয়েছিল রানা প্লাজার হাজারো মৃত্যু। সমগ্র জাতি শোক বুকে নিয়ে উদ্ধার, সহায়তা, প্রতিবাদে বিভিন্নভাবে শামিল হয়েছিল। বিশ্বের গণমাধ্যমেও দেখা গিয়েছিল বিশ্ববাসীর একই রকম শোক, ক্ষোভ আর সহযোগিতা। কিন্তু সকলই গরল ভেল। রাজউক, পুলিশসহ সরকারি বিভিন্ন সংস্থা ভবনধসের মামলাগুলো এমনভাবে করেছে, যাতে দোষীদের বেশি শাস্তি না হয়। মূল অপরাধ যেখানে বিপজ্জনক ভবন নির্মাণ এবং জেনেশুনে প্রাণহানির আশঙ্কার মুখে শ্রমিকদের ভবনে প্রবেশে বাধ্য করা, সে ব্যাপারে সরকারের কোনো সংস্থাই মামলা করার প্রয়োজন বোধ করেনি। সোহেল রানার বিরুদ্ধে একমাত্র হত্যা মামলাটি করেছেন একজন নিহত শ্রমিকের স্ত্রী। তদুপরি এই মামলার তদন্তে অগ্রগতি নেই বলে জানিয়েছে শনিবারের প্রথম আলো। লঘু অভিযোগের দুর্বল দুটি মামলা নিয়েই ব্যতিব্যস্ত রয়েছে পুলিশ। অথচ সিআইডির তদন্তে যে তথ্য এসেছে, তাতে সোহেল রানা ও তাঁর বাবাসহ সংশ্লিষ্টরা সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধই করেছেন।
রানা প্লাজা মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার ছিলেন ২১ জন। এঁদের আটজনই জামিনে বেরিয়ে গেছেন। রানাকে পালানোয় সাহায্যকারী আসামিদের মধ্যে সাভারের সাংসদ মুরাদ জংয়ের নাম বাদ দেওয়া হয়েছে। সরকারি দলভুক্ত হওয়ার এতই গুরুত্ব যে হাজারো মৃত্যু, হাজারো অঙ্গহানি সেখানে তুচ্ছ? সোহেল রানা ও তাঁর দোসররা যদি এভাবে ছাড়া পান, তাহলে দেশে আইন-আদালতের ভূমিকা নিয়ে জনমনে গভীর অনাস্থা দেখা দেবে।
সোহেল রানারা বাংলাদেশের দুই পরাশক্তির প্রতিনিধি: সরকারি দল ও পোশাকশিল্প মালিকশ্রেণী। মানুষের জীবন, শ্রমিকের শ্রমের মূল্যকে তারা বারেবারেই ধ্বংসযোগ্য বলে দেখিয়েছে। রানা প্লাজায় গণমৃত্যুর জন্য দায়ী হয়েও তারা রেহাই পেতে যাচ্ছে। ঘটনাটির পর বাংলাদেশের পোশাকশিল্পের বাস্তবতা, শ্রমিকের অধিকার, আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় কেবল দেশবাসী নয়, বিশ্ববাসীরও মনোযোগ পেয়েছে। সোহেল রানাদের লঘুদণ্ড হলে কেবল মানবতার প্রতি চরম অবিচারই করা হবে না, বিশ্বের গণমাধ্যম ও মানবাধিকার মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সরকার কি স্বদলের লোকের জন্য, প্রভাবশালী শিল্পপতি মহলকে খুশি রাখার জন্য হাজারো প্রাণের প্রতি এমন কাণ্ড করবে? বিশ্বকে জানিয়ে দেবে যে বাংলাদেশে শ্রমিকের শ্রমের মতো জীবনও অতি তুচ্ছ? এটা কোনোভাবেই মানা সম্ভব নয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×