“দ্যা নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার” নামক ভবনটির অভ্যন্তরীণ স্পেস প্রায় ১৯ মিলিয়ন স্কয়ার ফুট। যা প্রায় মোনাকোর (ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এটি আয়তনে পৃথিবীর ২য় ক্ষুদ্রতম) পাঁচ ভাগের চার ভাগ!!
‘দ্যা এক্সিবিশন অ্যান্ড ট্রাভেল’ গ্রুপের মালিকানাধীন ‘দ্যা নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার’ এর বাইরের দিকের আয়তন ১৬০০ x ১৩০০ x৩০০ ফুট। এটি তৈরিতে সময় লাগে প্রায় ৩ বছর।
দ্যা নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টারের অভ্যন্তরে একটি থিয়েটার এবং একটি কনসার্ট হল আছে যার প্রত্যেকটি একই সাথে ১০০০ লোক ধারণ করতে সক্ষম। এতে প্রায় ১০০০ অভিজাত কক্ষ, ৩২২,০০০ স্কয়ার ফুটের আর্ট গ্যালারী, কনফারেন্স হল, শপিং সেন্টার, হোটেল, বিভিন্ন অফিস এবং 14-screen IMAX এর সিনেপ্লেক্স আছে।
ভবনটি সাগর পাড় থেকে অনেক দূরে হলেও দর্শকরা যাতে সাগরের অস্তিত্ব অনুভব করতে পারে এর জন্য এখানে তৈরি করা হয়েছে বালুকণা সমৃদ্ধ কৃত্রিম সাগর পাড়, পৃথিবীর সবচেয়ে বড় ওয়েভ পুল এবং রিভার রেপিড রাইডের। এতে আরও আছে ওয়াটার স্লাইড, সার্ফিং এর সুবিধা এবং পৃথিবীর সবচেয়ে বড় এলইডি স্ক্রীন যা প্রায় ৪৯০ x ১৩০ ফুট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

