বহ্নিলতা
বাচ্চু, আবুধাবী,
২৫.১২.২০১৪
আশালতার মায়াডরে, মায়ের প্রাণজুড়ে
স্নেহের অাঁচলে হৃদয় ছুঁয়ে নয়নভরে
আকাশের চাঁদ বহ্নি, মাণিক রতন নয়ন মণি
শিশিরসিক্ত আলোকলতায় সোনালী রোদে মুক্তামণি ।
মরানদীর মোহনায় মধুমতি কালীর বালুকাবেলায়
ছায়াঢাকা মায়াভরা বন বনানী বিথীকাতলায়
আশা নিরাশা স্নেহ ভালবাসা জীবন মেলায়
অনেক সাধনা আশীস পেয়ে শুভাগমন তব ধরায় ।
দিনে দিনে ক্ষণে ক্ষনে স্নেহলতার মমতা, হৃদয়ের ব্যাকুলতা
আদর সোহাগে ধন্য , মেধা মননে অন্যন্য বহ্নিলতা ;
লতায় ছোঁয়া বহ্নি , মায়া মমতায় ঘেরা , প্রাণভরা শত কথা
হাজার বছর ধরে পথ চলা পথিক, ভুলে সব ব্যথা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

