মনের মানুষ---------- বাচ্চু মিয়া
ও ভাই আমি পথে পথে
মানুষ খঁজে বেড়াই;
কোথা তারে পাই ?
এভাবে বেলা যে পড়ে যায়
মনের মানুষ খুঁজে না পাই ।
অনেক ভালবাসা আমার
মনের গহীনে কেঁদে বেড়াই --
কাকে দু'হাতে বিলাই ?
প্রাণের মানুষ খঁজে না পাই ।
সোনার মানুষ ভবে কোথা হায় ?
এভাবে জীবন নদী বয়ে যায় ।
কোথায় তার ঠিকানা নাই
বেলা শেষে মোহনায় হারাই
ও ভাই তাই
সদা আমি মানুষ খঁজে বেড়াই ।

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


