বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ডাঃ গাস্ট ও ডাঃ মেরি গাস্ট মারা গেছে। এই সংবাদটি প্রচার করতে পারেনি আমাদের মিডিয়াগুলি ( ইলেকট্রনিক, প্রিন্ট) একই সাথে আমাদের সরকারও। ডাঃ গাস্ট আধুনিক অর্থোপেডিক সার্জারির জনক, কেবল এই বিবেচনায়ও ডাঃ গাস্ট মরে একটি সংবাদ হতে পারেনি। অথচ এইসব মিডিয়া নানা আজেবাজে বিষয় নিয়া কত সময়, স্থান নষ্ট করে তার হিসাব মিলানো মারাত্বক কঠিন। ডাঃ মেরি গাস্ট চলতি বছর ২৮ মে মারা গেছে আর ডাঃ গাস্ট ১৫ অগাস্ট। মুক্তিযুদ্ধে এই দম্পত্তির বিশেষ অবদান ছিল যুদ্ধাহতদের চিকিৎসা ক্ষেত্রে। মুক্তিযুদ্ধ পরবর্তী ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা শুরু করেন সোহরাওয়ার্দী হাসপাতালের করিডোরে। আর এই করিডোরের চিকিৎসায় সুস্থ্য হয়েছে আমাদের জাতির অনেক বীর সন্তান যারা মরতে গিয়ে বেঁচে ছিলেন ক্ষ্ট নিয়ে। এমন আরেক কস্টের উদ্দীপক ডাঃ গাস্ট। ডাঃ গাস্টের প্রেরণায় ১৩ একর জমি অধিগ্রহনের মাধ্যমে প্রথমে পঙ্গু হাসপাতালের কার্যক্রম চালু হয়। যা ১৯৭৯ সাল পর্যন্ত এশিয়া মহাদেশে একমাত্র পূর্ণাঙ্গ পঙ্গু হাসপাতাল। পরবর্তীতে পঙ্গু হাসপাতাল সরকারি করণ হয় ১৯৮১ সালে। ডাঃ গাস্ট দম্পত্তি পঙ্গু হাসপাতালটি সরকারি করণের আগ পর্যন্ত বাংলাদেশে থেকে কাজ করেছেন। পরে নিজ দেশ আমেরিকায় চলে যান তারা। তবে মাঝেমধ্যেই এই দম্পত্তি বাংলাদেশে আসতেন সামান্য নিরবতার মাঝেই। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার ডাঃ গাস্টকে নাগরিকত্ব প্রদান করা হয়েছিল। এটি ছিল নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত কাজ। কিন্তু তার মৃত্যতে আমাদের দারিদ্রতা ভয়ানক লজ্জাস্কর। তার অর্থ দাঁড়ায় আমাদের একজন অকৃত্রিম বন্ধু নাগরিক মারা যাওয়ার খবরও আমরা রাখিনা। এই নাগরিকের জন্য আমরা একদিন শোক ঘোষণা করতে পারি না। অথচ কয়েকদিন আগেও দুর্ঘটনায় মৃত একজন সাধারণ সামরিক কর্মকর্তার জন্য একদিন শোক পালন করেছি। স্বাধীনতাকামী একটি দেশ, জাতি কি অতটা কৃপন হতে পারে? তবু অভিবাদন ডাঃ গাস্ট দম্পত্তিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



