somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল

০২ রা জুন, ২০১০ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাত ১০টায় একটি সরকারি সূত্র নিশ্চিত করেছে যে ‘প্রেস অ্যাণ্ড পাবলিকেশন্স অ্যাক্ট’ অনুযায়ী ঢাকার জেলা প্রশাসক পত্রিকার প্রকাশনা বাতিল করেছেন। তবে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পত্রিকার ছাপার কাজ চলছিল বলে জানা গেছে।
এর আগে আজ বিকেল পাঁচটার দিকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এক সংবাদ সম্মেলনে পত্রিকাটি বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন।
এর আগে আজ সকালে পত্রিকাটির প্রকাশক হাসমত আলীকে একটি গোয়েন্দা সংস্থার লোকজন ধরে নিয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখে বলে অভিযোগ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ে মাহমুদুর রহমান সংবাদ সম্মেলন করেন।
এর পর রাতে হাসমত আলী বাদী হয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন।
পুলিশ সূত্র জানায়, দণ্ডবিধি ৪১৯, ৪২০ ও ৫০০ ধারায় দায়ের করা মামলায় হাসমত আলী অভিযোগ করেন, তিনি গত বছর আমার দেশের সব শেয়ার মাহমুদুর রহমানের কাছে বিক্রি করে দেন। যা জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে হস্তান্তরও করা হয়। এরপর ২০০৯ সালের ১১ অক্টোবর প্রকাশকের পদ থেকে তিনি নির্ধারিত ফরমে আবেদন করে পদত্যাগ করেন। কিন্তু তার পরও মাহমুদুর রহমান পত্রিকায় প্রকাশক হিসেবে হাসমত আলীর নাম ছাপিয়ে আসছেন। এর মধ্যে পত্রিকাটির বিরুদ্ধে ৩০টি মামলা হয়েছে, সবগুলোতে তাঁকেও আসামি করায় তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন।
এদিকে আজ বিকেলে সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, আমার দেশ বন্ধের ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোয়েন্দা সংস্থা গতকাল সকালে প্রকাশক হাসমত আলীকে তাঁর শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখে। তাঁর কাছ থেকে দুটি কাগজে সই নেওয়া হয়। তিনি বলেন, ‘এর মাধ্যমে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হবে এবং আমাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আমার ভয়-ডর বলে কিছু নেই। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব। আমার বিরুদ্ধে ৩১টি মামলা। এখন গ্রেপ্তারের অপেক্ষা করছি।’
মাহমুদুর রহমানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে গোয়েন্দা সংস্থার একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসমত আলীকে তাঁরা ডেকে আনেননি। তিনি নিজেই অভিযোগ দিতে এসেছিলেন। অভিযোগ দেওয়ার পর আবার বাসায় ফিরে গেছেন।
এ ব্যাপারে জানতে চেয়ে হাসমত আলীর সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলতে চাননি।
মাহমুদুর রহমান বলেন, হাসমত আলীকে ভয় দেখানো হয়েছে। এখন তিনি কারও সঙ্গে কথা বলার সাহস পাচ্ছেন না।
হাসমত আলীর পরিবারের সদস্যরা জানান, জিজ্ঞাসাবাদের কথা বলে মঙ্গলবার সকাল নয়টার দিকে একটি গোয়েন্দা সংস্থার তিন-চারজন সদস্য শাহজাহানপুরের বাসা থেকে তাঁকে নিয়ে যান। এরপর তাঁরা আর কিছু জানেন না। বেলা দুইটার পর তিনি বাসায় ফেরেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, গণতান্ত্রিক দেশে একটি নির্বাচিত সরকারের আমলে এভাবে গোয়েন্দা সংস্থা কাউকে তুলে নিয়ে যাবে, সেটা চিন্তা করা যায় না।
মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালে তিনি আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনার দায়িত্ব নেন। এরপর পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসককে চিঠি দেন। ওই সময় থেকেই ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে রয়েছেন তিনি। হাসমত আলীর নাম প্রকাশক থেকে বাদ দেওয়ার অনুমতি মিলেছে কিন্তু এর পরিবর্তে মাহমুদুর রহমানের নাম ব্যবহারের অনুমতি মেলেনি। ওপরের নির্দেশ আছে বলে জেলা প্রশাসকের দপ্তর থেকে বারবার ঘোরানো হচ্ছে।


---------উপরের অংশটুকু প্রথম-আলো র অনলাইন সংস্করন থেকে নেয়া।

কি হচ্ছে দেশে???
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×