হাতের তালি বা শব্দ সাহায্য কোন কিছু অন বা অফ করা গেলে কেমন হয় নিশ্চয় মন্দ না । আমি আজ যে সার্কিট ডায়াগ্রাম টি সাথে আপনাদের পরিচয় করে দিবো , এ দিয়ে আপনারা কাজ টি করতে পারবেন। এর কয়েকটি অংশ রয়েছে যেমন , সাউন্ড ট্রিগার জেনারেটর , ক্লক পালস জেনারেটর , ও ক্লক পালস কাউন্টার। হাতের তালি বা শব্দ গ্রহন করার জন্য একটি কন্ডেসার মাইক্রোফন ব্যবহার করা হয়েছে, ১নং ট্রানজিস্টারটি শব্দে এম্পলিফাই করা জন্য ব্যবহার করা হয়েছে।ক্লক পালস জেনারেটর তৈরী করা হয়েছে ৫৫৫ আইসি দিয়ে। ক্লক পালস কাউন্টার তৈরী করা হয়েছে ৪০১৭ আইসি দিয়ে। ৪০১৭ আইসি টি কাজ পালস গণনা করা , কারন একবার হাত তালি দিলে ১ম আইসি টি একবার ট্রিগার করবে এর ফলে ২য় আইসির ২য় পিনটি ( ১ম আউটপুট ) হাই হয়ে যাবে এরপর আবার হাত তালি দিলে ২য় আউটপুট সক্রিয় হবে একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য আউটপুট গুলো সক্রিয় হবে।৪০১৭ আইসিতে মোট ১০ টি আউটপুট রয়েছে,প্রয়োজন মতো যে কয়টি ইচ্ছা সে কয়টি আউটপুট ব্যবহার করা যাবে। তবে মনে রাখবেন যে কয়টি আউটপুট ব্যবহার করা হবে তার পরের আউটপুট থেকে রিসেট পিন সাথে সরাসরি সংযুক্ত করতে হবে। আইসির ০ আউটপুট ( ৩নং পিন ) কোন ক্লক পালস ছাড়াই হাই হয়ে যাই । তাই ২নং পিন (১ম আউটপুট) থেকে শুরু করতে হবে। ৪০১৭ আইসির ১৬নং পিন পজিটিভ , ৮নং পিন নেগেটিভ এবং ১৫ পিন রিসেট টার্মিনাল । প্রতিটি আউটপুট হাই হয়ে যাওয়ার সাথে সাথে একটি এলইডি জল্বে। শুধু মাএ অন বা অফ করার জন্য দুটি আউটপুট ব্যবহার করতে হবে।
তৈরী করতে যা যা লাগবে : -
* আইসি:- ( NE555 Timer , CD-4017 decade counter )
* রেজিস্টার:- ( R1 – 10k, R2 – 1.2m, R3 – 2.2k, R4 – 150k, R5 – 220k, R6 – 10k)
* ট্রানজিস্টার:- (T1 – Bc 148, T2 ,T3 ,T4 – BEL 187
* ক্যাপাসিটর ( C1,C2 – 0.1 mfd/16v, C4- 4.7 mfd/16v , C5 – 0.01 mfd/16v , C6 – 1000mfd/16v )
* ডায়োড:- ( D1,D2 -IN4001)
* এলইডি :-3pic
* মাইক:- কন্ডেসার মাইক
http://www.khobor24.co.cc
হাতের তালি দিয়ে অন অফ করুন আপনার যেকোন জিনিস....কি অদ্ভুদ:
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।