somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একা

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একা! চরম বাস্তব এক শব্দ। জাগতিক সত্যি এক বাস্তবতা! জন্ম একা, মৃত্যু একা, জমজ হয়ে জন্মালেও পৃথিবীতে আসা হয় একটু আগে নয় একটু পরে, সেই একাই! তার পর জীবনের যতই উত্থান পতনই হোক না কেন, যত ঘটনাই ঘটুক না কেন এই ক্ষুদ্র জীবনে, ঘূরে ফিরে সেই একাই! একা থেকে মুক্তির জন্য মানুষ অনেক ব্যস্ততার সৃষ্টি করে, হাজারো কাজের তাল বাহানা বের করে। আসলে কাজ হয় না কোন, ঘুরে ফিরে বৃত্তের কেন্দ্রে সেই একাকিত্তে।

শত রকমের কাজের মাঝে এই ব্যস্ততা কিছুটা সময় হয়তো ভুলিয়ে রাখে! দূরে রেখে অনেক অনেক কিছু থেকে – জগৎ, সংসার, জাগতিক সব কর্মজজ্ঞ। কিন্তু শেষ-মেশ শেষ হয় গিয়ে সেই একাতেই। মানুষ তার উন্নতির শিখরে কিংবা সমৃদ্ধির চরমে হয়তো উঠে আবার সময়ের সাথে ঘূরে ফিরে তাকে ফিরে আসতেই হয় সেই নিজস্ব বলয়ে। অন্যদিকে দারিদ্ররতার কড়াল গ্রাসে চলে যায় হয়তো অনেক অনেক নীচেঁ – দূরে... কুড়েঁ কুড়েঁ খায় শুন্যতা, তারপরও আবার ঘূরে ফিরে সেই একই জায়গায়... একাকিত্তের মাঝে! যার যার মত তার একাকিত্তের নিজস্বতায়! একা।

সুস্থ্যতার সময় কিংবা অসুস্থ্যতায়, ঘরে কিংবা বাইরে অথবা হাসপাতালে গেলেও সেই একা। একসাথে দলবেঁধে কেউ হাসপাতালে ভর্তি হতে যায় না! মানুষ একসাথে আনন্দ করতে পছন্দ করে, দুঃখ করতে না! অসুস্থ্যতায় ভুগতে হয় একাই, যেতে হয় ডাক্তার দেখাতে কাউকে সাথে নিয়ে। তারপর হয়তো ক্লিনিক বা হাসপাতাল , সেই একাই! ফল ফলাদি বা হরলিক্স নিয়ে আত্মীয় বন্ধু বান্ধব লোকজন দেখতে আসে, কিছুক্ষন থেকে সান্ত্বনা দেয় একটু। ভাল হয়ে যাবেন শুনতে হয়, কষ্টের একটু হাসি দিতে হয়। তারপর চলে যায় সবাই, চলে গেলেই যেই কি সেই – একা!

যখন কেউ বিছানায় পরে যায়, কাছের মানুষেরা কেউ কেউ হয়তো কাছে থাকে কিছুক্ষন বা কিছুদিন। আর যদি নড়া চড়ার ক্ষমতা গেল, একবারে অচল হলে হয়তো দুই চারদিন সাথে, তারপর ধীরে ধীরে মানুষটাকে ছেড়ে দেয়া হয় আলাদা করে, কিংবা ভাঁড়া করা নার্সের হাতে। আবার সেই একা! তারপর যদি না ফেরার দেশে যেতে হয়, আবার সেই একলা একটা মানুষকেই সাদা কাপড়ে পেঁচিয়ে, দোয়া দরুদ পড়ে কবরে নামিয়ে রেখে আসা হয়। আবার সেই একা! একাকিত্তের অমানিশায় .।.।.।

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×