সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
আসুন মা-কে বেশী ভালো বাসি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মা'কথাটি অতি ছোঠ -কিন্তু জেনো ভাই , সবার চেয়ে অধিক প্রিয় ত্রিভুবনে নাই । এই চিরন্তন মহা সত্য কথাটি স্মরণ করে শূরু করা যাক । মায়ের সাথেই প্রতিটি মানুষের প্ররিচয় । মানুষের সে সম্পর্ক চিরন্তন । প্রতিটি মানুষই পৃথিবীর এই জঠিল পথে যাত্রার শূরুতেই মায়ের সাথে সম্পর্ক পাতিয়েই যাত্রা শূরু করে । মায়ের গর্ভ থেকে বের হয়ে পৃথিবীতে প্রথম নিঃশ্বাস নেয় একটি শিশূ । পৃথিবীর অচেনা আলো-বাতাসের স্পর্শে তার নরম শরীরটি আশংকায় কুঁকড়ে উঠে । তখন সমস্ত আশংকা দূর করে ভালোবাসার হাত দুটি প্রসারিত করে প্রথমে যে বুকে ঠেনে নেয় ; সেইতো আমাদের ''মা'' । সন্তান বড় হবে , মানুষ হবে , মনের আঙিনা জুড়ে আনবে শান্তি ও সমৃদ্্বি । সন্তানের উজ্জল ভবিশ্বতের দিকে চেয়ে চলতে থাকে মায়ের নিঃস্বার্থ প্রচেষ্টা । একটি সংসারের জন্য 'মা' কি না করেন । অথচ আমাদের সমাজে তাহারা- পারিবারিক,সামাজিক,অর্থনৈতিক সব দিকেই অবহেলিত , অবদমিত । কি বিচিত্র আমাদের সমাজ ব্যাবস্তা !! যেখানে মায়ের ইচ্ছার স্বাধীনতা নেই । বনচিত করা হয় সন্তানের অভিভাবকত্বের অধিকার থেকে । খকনও এই মাকে দুশ্চরিত্র বাবার কারণে জীবনটা ও দিতে হয় । আমাদের সমাজে সন্তানের প্রতি মায়ের অনেক দায়িত্ব্য কিন্তু কোনও অধিকার নেই । সন্তান যদি কোন কাজে সফলতা লাভ করে তখন এই সন্তানকে বলা হয় ''বাপের বেঠা '' । আবার এই সন্তান যদি খারাপ হয় তখন সমস্ত দোষ মায়ের উপড় পড়ে । বলা হয়ে থাকে যে, ''আদর-আহলাদ দিয়ে ছেলেটির মাথা খেয়েছে'' । মা এমন একজন মানুষ ; যাকে সব কিছু নিরবে সহজ্য করতে হয় । এক সময় এই মা যখন বৃদ্্বা হয়ে গভীর শোক ও নিঃসঙতা নিয়ে জীবন যাপন করেন - তখন তাঁর খোজ কটা সন্তান নেয় ? কারণ এসময় সবাই যার যার মত সংসার সাজাতে ব্যস্ত হয়ে পড়ে । তখন এই মা হয়ে যান সন্তানের কাছে বোঝা । এত ত্যাগ ও কষ্ট স্বীকার করে যে সন্তানকে বড় করে তোললেন ; এই কি তার প্রতিফল ? যাই হউক ঃ আমাদের মনে রাখতে হবে যে , মাতা-পিতা সন্তুষ্ট থাকলে আল্লাহ খুশি থাকেন । মায়ের এই অপরিসীম গৌরবের স্বীকৃতি দিয়ে আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরীফের অসংখ্য আয়াত নাজিল করেছেন । সর্ব কালের সর্ব শ্রেষ্ট মহা মানব হজরত মোহাম্মদ (সাঃ) ও মায়েদের প্রতি ভাল ব্যাবহারের জন্য শিক্ষা দিয়ে গেছেন । হজরত আবু হূরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা কোন এক ব্যক্তি নবীজির কাছে জানতে চাইল, হে রাসুল ''আমার নিকট হতে উত্তম ব্যবহার পাওয়ার সব চেয়ে বেশী যোগ্য কে ? তখন রাসুল (সাঃ) বলে ছিলেন যে, তোমার মা । আবার বলল এর পর কে ? তোমার মা । সে আবার বলল এর পর কে ? তিনি বললেন তোমার মা । 4র্থ বার বললেন যে, তোমার বাবা । ((বুখারী শরীফ,নং-5514)) আবু হূরায়রা (রাঃ) থেকে আরেকট হাদিস বর্ণিত । তিনি বলেন , নবী (সাঃ) বলেছেন ,''তার নাক ধুলি মলিন হোক (অপমানিত হোক)''তার নাক ধুলি মলিন হোক''তার নাক ধুলি মলিন হোক । লোকেরা জানতে চাইল -হে রসুল কে সেই ব্যক্তি ? উত্তরে রাসুল (সাঃ) বললেন , যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্্ব অবস্তায় পেয়েও জান্নাতে প্রবেশ করতে পারেনি (খেদমত করতে পারেনি ) । ((মুসলিম শরীফ, নং-4727)) তাই আসুন আমরা আজ থেকে মায়ের প্রতি বিশেষ কর্তব্য পালন করে , মা-বাবাকে প্রানের চেয়ে বেশী ভালোবেসে ইহকাল ও পরকালের কামিয়াবী অর্জন করি । প্রকৃত ভালোবাসার অধিকার এক মাত্র তাঁরাই দাবী করতে পারে ।
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন
আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।