somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিভিশন বিজ্ঞাপন নিয়ে কিছু কথা

০২ রা মার্চ, ২০০৬ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎপাদিত পণ্যদ্রব্যকে ক্রেতাদের কাছে পরিচয় করে দেওয়ার জন্য বিশেষ প্রচেষ্টার প্রয়োজন । এই প্রচেষ্টার জন্য টিভি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার কাজ চালিয়ে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি হতে পারে । তাই বিজ্ঞাপনের আবশ্যকতা রয়েছে । একটি বিজ্ঞাপনের প্রতিলিপির উপড় পণ্যের বিক্রয় বৃদ্্বির সফলতা নির্ভর করে । বিজ্ঞাপন দাতার প্রচার -উদ্দেশ্য দর্শকদের সম্মুখে যে আকারে উপসহাপন করা হয়,তাকে বিজ্ঞাপনের প্রতিলিপি বলতে পারি । বিজ্ঞাপন প্রস্তুতের বেলায় লক্ষ্য রাখতে হয় - যাতে ক্রেতার দৃষ্টি আকর্ষণ হয় । ক্রেতার মনে পণ্যটির জন্য কৌতুহল জন্মায় ও প্রেরনা সৃষ্টি হয় । বিজ্ঞাপন প্রচারের সময় যে জিনিষটি বেশী খেয়াল রাখতে হয়,তাহল বিজ্ঞাপনের সারল্য,সৌন্দর্যতা ও শালীনতা যেন প্রকাশ পায় । মনে রাখতে হবে, একটি সুরূচিসম্পন্ন বিজ্ঞাপন - পণ্যদ্রব্যের বিক্রয় বৃদ্্বিতে খুবই সহায়ক । বিজ্ঞাপনে যদি শালীনতা ও রূচিবোধ প্রকাশ না পায় তাহলে বিভিন্ন শ্রেণীর দর্শকদের মধ্যে খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে । বিশেষ করে যূবক-যূবতী ও শিশূদের মনে ক্ষতিকর প্রভাব পড়ে । আমাদের দেশের অধিকাংশ মানুষই ধর্মপ্রিয় । তাই ধর্মিয় মূল্যবোধের প্রতিও যত্নশীল হওয়া পয়োজন । অনেক বিজ্ঞাপনে - দেশ প্রেম, সমাজ সেবা ও অনেক শিক্ষনীয় বিষয় ফুঠে উঠে । তার উদাহারন হিসাবে গ্রামীন ফোনের দুইটি বিজ্ঞাপনের কথাই বলা যাক,
1ম টি হল ''এবার মায়ের জন্য একটা মোবাইল নিয়ে যাচ্ছি.......'' 2য় টি হল ''বাবা ? আমার ময়না পাখিটা না আমার না...ম ধরে ডেকেছে '' । এই দুইটি বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ডে একজন মা ও ছেলের মধ্যে কি !! স্বর্গীয় সম্পর্ক, আত্মার বন্দন সুন্দর ভাবে ফুঠে উঠেছে । 2য় টিতে একজন বাবা ও তার ছোঠ মেয়ের শিশূ সুলভ আচরন ও ভালোবাসার ঠান,আবেগ কত সুন্দর ভাবে প্রকাশিত হয়েছে । এই বিজ্ঞাপন দুটির মূল উদ্দেশ্য,চিত্র,সারল্যতা প্রভৃতি গূণের সংমিশ্রনে কত আকর্ষনীয় হয়েছে !!
আমাদের দেশের বিজ্ঞাপনের কত গূলো ত্রুটি দেখা যায় যেমন, বিজ্ঞাপন প্রস্তুত করতে হলে বিদেশের কোন সুন্দর সুন্দর লোকেশানে বিজ্ঞাপনটি চিত্রায়ীত করা হয় । আমাদের দেশে এসব দৃশ্যের অভাব থাকলেও প্রাকৃতিক দিক থেকে বাংলাদেশ অপূর্ব সৌন্দর্য বিভূষিত । দক্ষিণে সুবিশাল বঙোপসাগরে উত্তাল তরঙে প্রতিধবনিত হয় এক অলৌকিক সংগীত । উত্তরে ধূসর প্রকৃতি ;উদাসীনতার বাণী ছড়ায় । এদেশে অসংখ্য নদী-উপনদী যেমন কলকল রবে সাগরের দিকে ছুটে যাচ্ছে, তেমনি ধ্যানে বসে আছে অনুচ্ছ পাহাড় আর বন-বনানী । বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ডে যদি এগূলো তোলে ধরা যায় তাহলে এক দিকে যেমন পণ্যের প্রসার ঘটবে তেমনি আমাদের মাতৃভূমিও সুন্দর্যের অপূর্ব লীলাভূমি হিসাবে দেশে-বিদেশে পরিচিত হতে থাকবে ।
ভর্তমানে স্যাটালাইটের যূগ , তাই অনেক নতুন নতুন টেলিভিশন চ্যানেল আমাদের দেশে চালু হয়েছে । আগামিতেও আরো চ্যানেল আসবে । এই সমস্ত চ্যানেল গূলোর মান দর্শকরা অবশ্যই জানেন । তবে ভর্তমানে যে যিনিষটি ভয়াবহ আকার ধারন করেছে তাহল অতিরিক্ত বিজ্ঞাপন প্রচার । 30 মিনিটের অনুষ্টান দেখতে হলে প্রায় এক থেকে দেড়ঘন্টা অপেক্ষা করতে হয় । এই জন্য একজন দর্শক এই টিভির অনুষ্টান ও বিজ্ঞাপন গূলো না দেখেই অন্য চ্যানেলে চলে যায় । ফলে বিজ্ঞাপনের আবেদন ও অনুষ্টানের মান উভয়টাই বিফলে যায় । এই জন্য বিজ্ঞাপন দাতা ও টেলিভিশন কতৃপক্ষকে এই বিষয়ে ভেবে দেখতে হবে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×