আমরা লিখি,লিখার চেষ্টা করি । মনের ভাবে কন্ঠে যে ধবনি তোলে,তাহাই আমরা এই ব্লগের পাতায় তুলে ধরি । একে অন্যের সাথে পরিচিত হয়ে সকলে একটা বন্দ্বুত্বপুর্ণ সম্পর্ক খুজে পেয়েছি । এই ভাবে আমাদের লেখার ছন্দে,বাক্যে ও কল্পনায় একে অন্যের সাথে মিশে গেছি । লেখায় অনেক আনন্দ আছে কিন্ত প্রয়োজনেরও একটা তাগিদ আছে । আমরা অনেক কিছু লিখে আনন্দ পাই বা আনন্দ বিতরন করছি তাহা হয়তো সত্য , কিন্ত তাহা অপেক্ষা সত্য হল যে , আমরা কোন উদ্দেশ্য নিয়ে লেখার চেষ্টা করছি ? তাহল মানুষের জীবনকে জাগ্রত,স্পষ্ট,ও দীপ্তিমান করা । আমার কথা বলি ঃ আমি যে সত্যিই লেখক হিসাবে উপযুক্ত তাহা কোন দিনই বিশ্বাস করিনা । কারণ লেখক হওয়ার জন্য যে জ্ঞানের প্রয়োজন তাহা আমি এখনও অর্জন করতে পারিনি । পৃথিবীতে এত বিভিন্ন জ্ঞানের বিষয় রয়েছে যে, কোন একজনের আয়ত্ব করা সম্ভবপর নয় । যুগ যুগ ধরে বহূ জ্ঞানি লোকের সাধনার ফলে তিল তিল করে জ্ঞানের পথ অগ্রসর হচ্ছে । তাহাদের এই একাগ্র সাধনাই আমাকে উৎসাহ দেয় । তাহারা সবাই নিশ্চয়ই অসাধারণ ব্যক্তি । নিজের জন্য তারা কি করতে পেরেছেন,তা জানিনা । কিন্ত তারা আমাদেরকে দিয়ে গেছেন অফুরন্ত আনন্দ । আমাদের অন্তরে মানবজীবন সম্পর্কে একটা বোধ জাগিয়ে দিয়ে গেছেন । সুতরাং আমরা তাদেরই অনূকরনে জ্ঞান চর্চা তথা লেখা-লেখির মধ্যে আমাদের মেধা,কল্পনা,মানুষ্যত্ব-বিকাশের প্রচুর সুযোগ রয়েছে । আধুনিক যুগে মানুষের কলম শক্তির বিকাশ ঘটেছে । সেই কলমের শক্তি দিয়েই আমরা নিজের ভাব,চিন্তা ও কাজের বিশ্লেষণ করতে পারি । লেখনির মাধ্যমে সত্য প্রতিষ্টিত ও মিত্যা দূর করা যায় ।তার মাধ্যমে সমাজ,রাষ্ট্র,ধর্ম, রাজনৈতিক,অর্থনৈতিক প্রভৃতি বিষয়ে যুক্তিতর্কের মধ্য দিয়ে সুষ্ঠ সমাধান দেওয়া যায় । অতএব আমাদেরকে শূধুমাত্র নিজেদের ব্লগ ভারি করলেই চলবেনা । নিজেদের মেধা,জ্ঞান,চিন্তা দিয়ে সব ভূলের সীমানা অতিক্রম করে , ভাল ভাল লেখা উপসহাপন করতে চেষ্টা করতে হবে । যার মাধ্যমে আদর্শ মানবজীবন সার্বজনীন চমৎকার অনুভূতির যেন প্রকাশ পায় । আমরা ইচ্ছা করলে সবই পারি । তাই আসুন আমরা আমাদের জরতাপূর্ণ মন ও চিন্তার বাঁধন অতিক্রম করে এগিয়ে যাই সামনে , ভবিষ্যতের দিকে । তার পর দেখবেন সত্যিই জোয়ার আসবে,বাঁধ ভাঙবে,ধুয়ে মুছে ভাসিয়ে নিয়ে যাবে সব কুলষতা ।
আমরা কি লিখব , কেন লিখব ?
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।