এক দেশে বাস করতেন এক পীর এবং তার বৌ । পীর এবং তার বৌয়ের মধ্যে রোজ ঝগড়া হয় । পীর ছিলেন আবার অলৌকিক ক্ষমতার অধিকারী । কিন্ত হলে কি হবে, বৌয়ের কাছে তার দাম একেবারেই নেই । কথায় বলেনা ঃ ''বাড়ীর গরূ বাড়ীর ঘাস খায়না '' । এক দিন রাতে ঘুমাবার সময় তার বৌ বলল ''শূনেছি যে,যারা সত্যিকারের পীর-তারা আকাশে উড়তে পারে , জলে হাঠতে পারে, ইত্যাদি । তার পর বৌয়ের চোখে ঘুম নেমে এল । সেই ঘুম ভাঙল ফজরের একটু আগে । বৌ দেরী না করে পুকুরে অজু করতে বেরিয়ে গেল । হঠাৎ উপড় দিকে চেয়ে তার চোখ কপালে উঠে গেল । সে দেখতে পেল যে , আকাশের উপড় দিয়ে এক ব্যক্তি উড়ে গিয়ে তাদেরই বাড়ীর সম্মুখে এসে অদৃশ্য হয়ে গেছে । এই ঘটনাটি নিজের চোখে প্রত্যক্ষ করে বৌ তার স্বামীর কাছে বর্ণনা করল । তখন পীর সাহেব বললেন ''বৌ ? তুমি আকাশে যে ব্যক্তিকে উড়তে দেখেছো ..ঐ ব্যক্তি আর কেউ নয় তোমারই স্বামী ''। এখন বল আমি যে একজন সত্যিকারের পীর ; এখনতো তুমি বিশ্বাস করলে ? তখন বৌ জবাব দিল ঃ হূ..এই জন্যইতো বলি যে , উড়ার সময় কেন বার বার কাৎ হয়ে যাচ্ছিলে । সত্যিকারের পীরেরা কি কখনও কাৎ কাৎ হয়ে উড়ে ? গত কয়েকদিন আগে কুখ্যাত জঙি নেতা শায়েখ আব্দুররহমানকে জীবিত ধরতে পেরে সরকার খুব কৃতিত্ব দেখিয়েছেন । কিন্ত শেখ হাসিনা ধন্যবাদ দেওয়াতো দূরের কথা তিনি বলেছেন যে,এরকম একজন ব্যক্তি কোন প্রতিরোধ বা আক্রমন ছাড়াই কিভাবে আত্মসমর্পন করল !! তা একটি সাজানো নাটক ছাড়া কিছুই নয় । যাক পাচদিনের মাথায় আজও আবার অপর জঙি নেতা বাংলা ভাইকে গ্রেফতার করেছে র্যাব । তবে এবার কিন্ত ব্যাপক আক্রমন, প্রতিরোধ , বোমা হামলার স্বীকার হয়েছে র্যাব । বলতে পারেন একটা এ্যাকশানধর্মি নাটকে যে ভাবে হয় তা সবই ছিল । ভেবে ছিলাম শেখ হাসিনা হয়তো এবার খুশি হবেন । কিন্ত তা হয়নি । শেখ হাসিনা তাঁর স্বভাব মত এই ঘটনাকে সরকারের চিত্রায়িত নাটকের 2য় পর্ব হিসাবে উল্ল্যেখ করেছেন । উপড়ের পীর ও তার বৌয়ের গল্প এবং আমাদের সরকার ও বিরোধী দলের গল্পের মধ্যে কি যেন এক মিল খুজে পেলাম !!!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



