somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুফীবাদ ইসলাম বাহিরর্ভূত কোন বিষয় নয়

০৪ ঠা এপ্রিল, ২০০৬ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বিষয়টি নিয়ে সাদিক মোহাম্মদ আলম ভাই ও আস্তমেয়ে দীক্ষক দ্রাবীরের লেখার উপর খুব সুন্দর সুন্দর মন্তব্য করেছেন । তবুও আমি আমার মতামত খুব সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরতে চেষ্টা করছি ।
সুফীবাদ কোন জাহেলীয়াত প্রসূত শিক্ষা নয় । বরং সুফীবাদের শিক্ষা খোদ রাসূল ( সাঃ ) কর্তৃক প্রদত্ত হয়েছে । এবং রাসূল ( সাঃ ) এর আনিত শিক্ষা ব্যাবস্তা কেয়ামত পর্যন্ত চালু থাকবে । রাসূলুল্লাহ ( সাঃ ) মদীনা মুনাওয়ারায় মসজিদ নির্মাণ করার পর পরই সংলগ্ন আরও একটি ঘর নির্মাণ করেছিলেন । এতে বাস করতেন সাংসারিক বাধাবন্ধনমুক্ত এক দল সাহাবায়ে কেরাম । তাহারা ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ । মসজিদে নববী সংলগ্ন সেই ঘরের নাম ছিল ''সুফফা'' আর এতে যারা বাস করতেন তাঁদের পরিচিতি ছিল ''আসহাবে সুফফা'' নামে । জানা যায় যে , তাসাউফের শিক্ষা-দীক্ষা হাতে-কলমে গ্রহনের জন্য 70 জন সাহাবী তথায় সর্বদাই অবসহান করতেন । আর এঁরাই আসহাবে সুফফা নামে পরিচিত । পরবর্তীকালের সুফীয়ানে কেরামগণ সেই 'সুফফার' অনুকরণে ''খানকাহ'' নির্মাণ করে মুজাহিদ দরবেশগণের নিয়মিত প্রশিক্ষন দানের ব্যাবস্তা করতেন ।
প্রসংগত উল্লেখ করা যায় যে , ইসলামের প্রাথমিক যুগে নববী শিক্ষালয়ে ইসলামি জ্ঞানের সকল বিষয়ে একত্রে শিক্ষা দেয়া হত । এগুলোর পৃথক পৃথক কোন বিভাগ ছিলনা । এবং ইসলামের সেবকগণও তাঁদের মূল কেন্দ্রেই অবসহান করতেন । অতঃপর ইসলাম যখন বিশ্বব্যাপী প্রসার লাভ করল তখন উলামায়ে কেরামগণ ইসলামের সেই শিক্ষা সমূহকে পৃথক পৃথক শাখায় বিন্যাস করেন । যাঁরা ইলমে হাদিসের সেবায় নিয়োজিত হলেন তাঁরা মুহাদ্দীস, যারা ইলমে তাফসীরের সেবায় নিয়োজিত হলেন তাঁরা মুফাসসীর , যারা ইলমে ফিকাহ এর সেবায় নিয়োজিত হলেন তাঁরা মুফতী বা ফকীহ এবং যারা ইলমে তাসাউফের শিক্ষায় নিয়োজিত হলেন তারা সুফী বা শায়েখ নামে খ্যাত হন ।
এর ফাঁকে ছোট একটা কথা বলতে চাই যে , একজন কৃষক তাঁর ক্ষেতে ধান চাষ করতে হলে কয়েক প্রকার মানুষের সাহায্য নিতে হয় , কেউ ধান বুনবে, কেউ রোপন করবে, কেউ আগাছা পরিষ্কার করবে , কেউ পানির সেঁচ দেবে, কেউ সার প্রয়োগ করবে ইত্যাদি । এতসব মানুষের পরিশ্রমের ফলে কৃষকের ঘরে ধান উঠতে পারে । এখানে সকলেরই অবদান একটু একটু আছে ।
তদ্রুপ ইসলামের বেলায়ও মুহাদ্দীস, মুফাসসীর, তাবলীগ জামাত, ইসলামী লেখক, চিন্তাবিদ, সুফী সকলের কাজ ভিন্ন হতে পারে কিন্ত উদ্দেশ্য একই ।

সুতরাং বলা যায় যে সুফীবাদ ইসলাম বাহিরর্ভূত কোন বিষয় নয় । এবং তা কখনও জাহেলীয়াত প্রসূত হতে পারেনা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৬ দুপুর ১২:১৩
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

=দূরের পাহাড় ডাকছে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:০৯


তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।

যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?

মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

×