টঙ্গী এবং জয়দেব পুরের আশেপাশের হাজার হাজার মানুষ শক্ত বেরিকেড তৈরী করেন জয়দেবপুর মোড়ে । যাতে পাক বাহিনী হামলা করতে না পারে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর বাঙালী সৈনিক দের উপর । দুপুরের পর পাক হানাদার বাহিনী ব্যারিকেড দেয় জনতার উপর মেশিনগান দিয়ে নির্বিচারে গুলি চালায় । এতে শহীদ হন অনেক মানুষ । প্রতিবাদ হিসাবে সেখানকার মানুষ শ্লোগান উঠে , '' জয়দেব পুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর '' ।
বলতে গেলে ঐ সময় থেকেই আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় । জয়দেবপুরে পাক হানাদার বাহিনী নিরস্র জনতার উপর গুলি চালানোর খবর রাজধানীতে পৌছালে হাজার হাজার মানুষ'' জয় বাংলা''শ্লোগান দিয়ে রাজ পথে নেমে আসে । শ্লোগান উঠে ,'' পাকিস্তানের মুখে লাথি মার , বাংলাদেশ স্বাধীন কর '' । ''স্বাধীন , স্বাধীন , স্বাধীন কর, বাংলাদেশ স্বাধীন কর'' ।
বিকেলে জনতার উত্তাল ঢেউ এগিয়ে যায় ধানমন্ডি বত্রিশ নং সড়কের বাড়ীর দিকে । জনতার উত্তাল তরঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তাঁর বজ্রকঠিন কনঠস্বরে পাক সামরিক জান্তার উদ্দেশ্যে গুলিবর্ষনের বিরুদ্ধে হুশিয়ারী উচ্ছারন করে ঘোষনা করেন ,'' বুলেট দিয়ে কখনও বাঙালীকে দাবায়ে রাখা যাবেনা'' ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




