আজ বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের আলোচনার চতুর্থ দিন অতিবাহিত হয় । বৈঠক শেষে শেখ মুজিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন , '' আমি শুধু এটুকু বলতে পারি আলোচনায় কিছু অগ্রগতি হচ্ছে '' । এর পরপরই তিনি এক বিবৃতিতে বলেন , '' একটি স্বাধীন দেশের মুক্ত নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্যে জনগন যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত । তাই মুক্তির লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে ''।
বঙ্গবন্ধু আর ও ঘোষনা করেন , ''23 মার্চ পূর্ব বাংলা দিবস পালন করা হবে । এদিন পূর্ব বাংলায় সরকারি ছুটি থাকবে । 14 মার্চ ঘোষিত নির্দেশ ও ব্যাখ্যা অনুযায়ী সব কিছু চলবে ''।
এদিকে চট্রগ্রামে আবসহানরত মাওলানা ভাসানী সাংবাদিকদের জানান , ''23 মার্চ স্বাধীন পূর্ব বাংলা দিবস পালন করা হবে । শেখ মুজিবের নেতৃত্বে তত্তাবধায়ক সরকার গঠন করার জন্য ইয়াহিয়া খানকে আহব্বান জানাচ্ছি '' ।
এদিন বেশ কিছু শীর্ষসহানীয় রাজনৈতিক নেতা বঙগবন্ধুর সাথে বএিশ নম্বর বাড়ীতে সাক্ষাত করেন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



