somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ পর্যন্ত ক্ষমতাই!

১৯ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নিজে রাজনীতি নিরপেক্ষ লোকনা। শুধুমাত্র রাজনীতিবিদদের গালাগালি করে নিজের দ্্বায়িত্ব শেষ মনে করিনা। যেহেতু আমাদের সকল সমস্যার গোড়া রাজনীতির সমস্যা সেহেতু রাজনীতি ঠিক হওয়া প্রয়োজন মনে করি এবং বিশ্বাস করি রাজনৈতিক ভাবেই রাজনীতি শুদ্ধ হবে; অন্যকোনভাবে নয়।
ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। আমাদের আরেকটি বিজয় 90 এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন। সে বিজয়কেও আমরা মুক্তিযুদ্ধের বিজয়ের সাথেই তুলনা করি। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছিলাম যখন এরশাদের জাতীয় পার্টি বিএনপি-জামাতের চারদলীয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাকে ওখানেই মানায়। হয়তো বা বিএনপি-জামাতের দু:শাসনে আবারো পড়তে হতো আমাদের। আমার মনে হয় তাতে খুব একটা ক্ষতি হতোনা। রাজনীতির শুদ্ধ-অশুদ্ধ একটু হলেও আলাদা করা যেতো। সে গুড়ে বালি! ঘটনার ঘনঘটা এখন আমাদের সামনে হাজির করছে ভিন্ন এক দৃশ্য। 14 দলীয় জোটে শরীক হচ্ছেন এরশাদ! গঠিত হচ্ছে মহাজোট। গতকাল একমঞ্চেই হয়ে গেল তার ড্রেস রিহার্সেল।
এরশাদ এবং তাকে নিয়ে রাজনীতির কুটকাচালী এর আগে এত বেশী আলোচিত হয়েছে যে এটা বলাটাই চর্বিত চর্বন মনে হয়। কিন্তু এ নাটকের যেন কোন শেষ নেই। দুই প্রধান দলের নেত্রী 90 এ ওয়াদা করেছেন। ওয়াদা ভেংেগছেন। পরে আবার কানে ধরেছেন। আবার ভুলে গেছেন। বিএনপির কাছে ইতিবাচক কিছু আশা করা মূর্খামি। আশায় বুক বাঁধে মানুষ বারবার আওয়ামীলীগের কাছেই। যতই খারাপ হোক বঙ্গবন্ধুর পার্টি। কিন্তু বাস্তবতা হচ্ছে এইযে, তারা নিজেরাও বিএনপি হতে চায়। এবং বারবার সেটারই প্রমান দেয়।
ভোটের রাজনীতির হিসেবে এদেশের বামপন্থীরা একেবারেই গুরুত্বহীন হলেও আন্দোলনের হিসেবে তা নয়। আওয়ামী লীগকে তার জায়গা থেকে দেখেই বামপন্থীদের নিজস্ব অবস্থান গড়ে তোলা জরুরী ছিলো। প্রয়োজনে বিএনপি-জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে যোগ দিয়ে বাম মোর্চা কেই অগ্রসর করা দরকার ছিলো। কিন্তু দেখা গেল একমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া আর কোন পার্টিই এ বিষয়ের গুরুত্ব বুঝতে পারলোনা। একসাথে আন্দোলন করার জন্য 14 দল করার দরকার ছিলোনা। 14 দল হওয়ার আগেও যুগপৎভাবে আন্দোলন হচ্ছিল। যাহোক, ফলাফল হচ্ছে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা এরশাদের সাথে একই মঞ্চে দাড়ালেন। বাম রাজনীতির বিশ্বাসযোগ্যতা আরো কয়েক ধাপ পড়ে গেল।
রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ক্ষমতা। সেটা আমি মানি। ক্ষমতার প্রশ্ন ছাড়া রাজনীতি হয়না। কিন্তু ঐ ক্ষমতাটা রাজনীতির জন্যই। পুরো রাজনীতি ক্ষমতার জন্য নয়। তাহলে সেটা রাজনীতি থাকেনা। জুয়াখেলা হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে আক্ষরিক অর্থেই জুয়া কিন্তু অনেকদিন থেকেই চলছে। অন্যদের মনে পড়বে, আনসীন, ব্লাইন্ড খেলা ইত্যাদি জুয়ার টার্ম ইদানিং রাজনীতিবিদরা হরহামেশা ব্যবহার করেন। একটাই কারন। ক্ষমতা। শেষ পর্যন্ত ঐ ক্ষমতাই!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×