নারীর অর্থ
একটা পাহাড় যেখানে এক সাধু তার সাধনায়
নারীর অর্থ খুজতে গেছে, আর এক স্রোতস্বিনী নদীর মতো
কলরোল তুলে
তুমি বিভ্রমের ইশারায় নিষ্কাম কোন স্বপ্নের মতো
তাকে ডোবালে।
সে ডুবতে ডুবতে ভেসে আজো প্রেমে।
তোমার স্নানের পর যে সুবাস প্রবাহিত জলের ধারায়
একদিন তার নাকে যায়।
তোমার নাভি ছুয়ে যে তপ্ত স্বেদ কিছু উষ্ণ থেকে
একদিন তার মৃতপ্রায় শীতল দেহকে যদি কিছু ওম্
ধার দেয়
তোমার স্খলিত বসন যদ স্পর্শের সুখে তাকে
পিপাসায় আবার জাগায়
উত্থিতা সিক্তবসনা ভ্রুময়ী হে স্বপ্নের পূরবাসিনী
জীবনের লোভে প্রায় মৃত সেই সাধু যদি
পাহাড় থেকে নেমে আসে -
তবু জেগে থেকো নারী, শুধু জেগে থেকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



