ক.
বিপুল ধ্বসের অহ্নে পলায়ন কালে
ফিরে আসা জরা থেকে একের অধিক
গণিকা গণিতে মেলে রতি হয় পুজা
কতো সোজা বন্দনায় রাতের মুখোশে
রমণের রঙ্গে সাজে পেটুক রমণী
কামের হাস্যমুখে রসদেবী একেলা নাকাল।
খ.
সুখের পসার থেকে বেহিসাবে
রাত কভু একা একা পোশাক খোলে না
অতিকষ্টে বেছে নেয়া সুরম্য প্রাসাদ
বিলাসের ব্যাপক ব্রতে অযথা শৃঙ্গার
পুরূষ হামলে পড়ে হাওয়ায় হাওয়ায়
কামুক আদম তবু ইভের সন্ন্যাসে
পৃথিবীকে ভেবে বসে আফ্রোদিতি।
গ.
রজঃরঙ্গী বেনারসী শাড়ীর জমিনে
এমব্রয়েডেড সুরভিত শরীর কাবিন
চুড়িয়া নেকলেস আর নোলক পরে
অনাবাসী বেদেনী’র পানে লালঠোট
সঙ্গীন খরার দেশে এক রজ্জু ধোয়া
সোনালি কাবিন সেথা অনাদায়ে তামা।
ঘ.
র্যাকের পুতুল কনে সুখে চোখ ঠাঁরে
ত্বকের তপ্ত রোমে মায়ার আচড়ে
এলোচুলে ছলকায় হালাল ’বিপাশা
সুদৃশ্য নাভি আর ¯তনের স্ন্যাপে
চেনা ঘরে খুজে ফেরা মৌ-শারমিন
স্বপ্ন বিহার থেকে চেনা নগ্নিকারা
চৌচির হয়ে যায় পেন্ডুলামে ভুরু
কনডম জন্মের হদিস রাখে না।
ঙ.
রাত বাড়ে। নিদ্রাহীন স্মৃতির সওয়ারী
ডানাকাটা পরী যতো রূপকথা জুড়ে
একদিন উড়ে আসে ড্রাকুলা’র মতো
বাঈজীর ষাটকলা- ওহ্ নমঃ ব্যৎসায়ন
মুর্খ বইয়ের পাতার ন্যাপকিনে মুছে
অবশেষে পুতলীর দম দেয় চাবি।
চ.
প্রভু তিনি ,বড়ো ক্লান্ত, গমকও পুরনো
সুখ তবু পুতুলেরা নিয়মে পোয়ায়
তার মুখে উচ্চকিত ভোগের গরজে
বাজারের মাগ্ যতো মিছিলে গোঙায়
স্বপ্নের ফ্রেম থাকে শ্যাওলা পেছ্ল
একদিন প্রভু কহেন নারীও মানুষ
কোন এক লালন সাধু গায় নিরজনে
ভোরের হাওয়ার শ্বাস ’অযতনে বিষ’
নিবেদনে সব দাসী প্রার্থনায় চুমু॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



