ইশারার ভিতর আগুন রেখে
ইশারার ভিতর আগুন রেখে
সংযমের নামে লুকানো ছুরি—
বেইমানি নিজের বুকেই ঢোকে।
রাত জানে, কুহুক জানে,
দেয়ালও জানে সব কথা,
শুধু মানুষ শোনে না—
শা-ঝে-মাঝে নিজের শব্দেই বধির।
জীবনের ভিতর ফাগুন ছিল,
রক্তের মতো উষ্ণ।
তবু সারাদিন একা বসে থাকি—
গান আসে, কণ্ঠে ওঠে না,
ফাগুন থাকে, মানুষ থাকে না।
সাম্যের নামে কত মিছিল গেল,
সুসময়ের নামে কত প্রতারণা—
কানের ভিতর আজও বাজে অদৃশ্য... বাকিটুকু পড়ুন














