সাদা মাংস
উপকরণ : সেদ্ধ মাটন ৪০০গ্রাম, টক দই ১০০গ্রাম, নারকেল দুধ ১কাপ, সেদ্ধ করা পেয়াজ বাটা ২টেবিল চামচ, কুচনো কাঁচা লঙ্কা ১চামচ, আদা কুচানো ১চামচ, গোটা গরম মশলা ১চামচ, চার টুকরো করে কাটা টমেটো ১টি, সাদা সরষে বাটা ১চামচ, নুন আর সাদা তেল পরিমান মতো।
প্রণালী : প্রেসার কুকারে গোটা গরম মশলা, ছোট একটা পেয়াজ, নুন, অল্প কুচনো লঙ্কা দিয়ে মাংস সেদ্ধ করে স্টক (ঝোল) আর মাংসের টুকরো আলাদা আলাদা তুলে রাখুন। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে সেদ্ধ পেয়াজ বাটা আর আদা কুচানোটা দিয়ে কষতে থাকুন। সামান্য কষানোর পর কাঁচা লঙ্কা কুচানো আর ঐ টুকরো করা টমেটোটা ছেড়ে দিন। মশলা থেকে তেল বার হওয়া শুরু হলেই আলাদা করা মাংসের স্টকটা ঢেলে দিন। আন্দাজমতো নুন দিন। ঝোল ফুটতে শুরু করলে সেদ্ধ মাংসের টুকরোগুলো দিয়ে আঁচ কমিয়ে কিছুটা সেদ্ধ হতে দিন। ঝোল কমে আসলে নারকেলের দুধ ঢালুন। শেষে সাদা সরষে বাটা আর দই মিশিয়ে নামিয়ে দিন।
কোচিডা
উপকরণ : চিকেনের লেগ পিস অথবা ব্রেস্টের টুকরো, লম্বা করে টুকরো করা গাজর, অল্প কাবলি চানা, গোটা টমেটো, বিনস্, আস্ত পেয়াজ, রসুন কুচানো বা বাটা, তেজপাতা, গোটা গোলমরিচ, সামান্য আদা কুচানো, কর্ণফ্লাওয়ার, নুন আর সাদা তেল প্রয়োজন মতো।
প্রণালী : চিকনের টুকরোগুলো প্রথমে সাদা তেলে হালকা ভেজে তুলে নিন। এবারে ঐ তেলে তেজপাতা, গোলমরিচের ফোড়ন দিন। এরমধ্যে পেয়াজ, রসুন দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে গাজর, টমেটো আর অর্ধেক করা বিনস্, কাবলিচানা আর নুন দিয়ে সেদ্ধ হবার জন্য পর্যাপ্ত জল দিন। এবারে ভাজা চিকেন টুকরো ঐ স্টকে দিয়ে ঢেকে দিন। চিকেন আর সঙ্গের সবজি সেদ্ধ হয়ে এলে খুব মিহি করে কাটা আদা আর গোলমরিচের গুড়ো মিশিয়ে দিয়ে নাড়তে থাকুন। এবারে আলাদা একটি বাটিতে কর্ণফ্লাওয়ার গুলে তা ঝোলের মধ্যে মিশিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।
নলেন গুড়ের আইসক্রিম
উপকরণ : ছানা ১২৫গ্রাম (যদি বাড়িতে বানান তাহলে গরুর দুধ দিয়ে বানাবেন), নলেন গুড় ৭৫ গ্রাম, ক্রিম ২৫০গ্রাম, নলেন গুড় ১০০গ্রাম
প্রণালী : গুড় আর ছানা খুব আলতো হাতে মেশান। এবার একটা কড়াইতে সেটা দিয়ো নিভু আঁচে ক্রমাগত নাড়াতে থাকুন। মাঝে মাঝে কড়াইটা আঁচ থেকে নামতে থাকবেন। খেয়াল রাখবেন যাতে ছানা বেশি গরম না হয়ে যায়। তাহলে দানা বড় হয়ে যাবে। এইভাবে চলতে চলতে যখন ছানাটা কড়াইয়ের গা ছেড়ে দেবে তখন (শুকনোও আর খুব ভেজাও নয়) সন্দেশ তৈরি হয়ে যাবে। অন্য একটি পাত্রে ক্রিম আর গুড় এক সঙ্গে ফেটাতে থাকুন যতক্ষণ না ওটা ঘন হয়ে যায়। এবার ক্রিম আর মাখা সন্দেশ একসঙ্গে মেশান। গোটাটাকে এবারে ফ্রিজারে জমতে দিন। জমে গেলে স্কুপিং করে নলেন গুড় মাখিয়ে পরিবেশন করুন।
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।