somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সপ্তাহ আগে ভূকম্পের খোঁজ দিতে পারে ব্যাঙ

১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অপরাজিত বন্দ্যোপাধ্যায়

পশুদের অস্বাভাবিক আচরণ দেখে অনেক আগেই প্রাকৃতিক বিপর্যয়ের খবর মেলে। শুধু পশুই বা কেন, পাখি থেকে কীটপতঙ্গ প্রত্যেকের কাছেই আছে আগাম ওই বোধশক্তি। ওরা প্রকৃতির তড়িৎচৌম্বকিয় পার্থক্যকে ধরতে পারে। একে ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ বললেও ভুল হবে না। কণা গবেষণায় কোটি কোটি টাকা খরচ হলেও এ নিয়ে সেই স্তরের আন্তর্জাতিক খোঁজের বড়ই অভাব।
মণিপুরের ইম্ফলে শেষ হওয়া জাতীয় বিজ্ঞান কংগ্রেসে বিশেষ আমন্ত্রিত বক্তৃতা দিতে এসে এমনই খেদোক্তি করলেন বিশিষ্ট প্রাণী বিজ্ঞানী অধ্যাপক বি এন পান্ডে। অ্যামাজনসহ দেশবিদেশের অনলাইন স্টোরে যাঁর বই শুধু শেষই হয়ে যায় সেই লেখক ডঃ বি এন পান্ডে এদিন প্রাণীবিজ্ঞান ও ব্যবহারিক বিদ্যা বিভাগে আমন্ত্রিত বক্তা হিসাবে এসেছিলেন।
জুলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার সভাপতি অধ্যাপক পান্ডে জানালেন, আমেরিকা, চীন, জাপান, ইজরায়েল ‘অ্যানিম্যাল মডেল’ তৈরি করে প্রাণীদের শক্তিকে কাজে লাগাচ্ছে। আমাদের গ্রামগঞ্জের মানুষরা অনেকদিন থেকেই প্রাণী-কীটপতঙ্গের ওপরে ভরসা রেখে আসছেন। কিন্তু ১৩০কোটি দেশে এখনো গড়ে ওঠেনি আগামীদিনের কোন গবেষণাগার। আন্তর্জাতিক স্তরে সে মাত্রার গবেষণা এখনো হয়নি।
অধ্যাপক পান্ডে জানিয়েছেন, ব্যাঙ কমপক্ষে সাত দিন, হাতি কমপক্ষে বারো দিন আগে ভূমিকম্পের খোঁজ দিতে পারে। এটা পরীক্ষিত সত্য। চীনে ব্যাঙের আচরণকে দেখে ভূকম্পনের পূর্বাভাস দেওয়াও শুরু হয়েছে। বিজ্ঞান আজ অনেকদূর চলে গেলেও এখনও সব প্রাকৃতিক বির্পযয়ের আগাম খবর দিতে পারে না। অথচ ব্যাঙ, হাতি, শূকর, কুকুর তা আগেই বুঝতে পারে। তাই কারণ ছাড়া শুঁড় তুলে হাতির লাফিয়ে চলা দেখে আদিবাসী মানুষরা বুঝে যান ভূমিকম্প আসছে।
ভূমিকম্পের খবর জানে শূকরও। মগধ বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞানের প্রাক্তন প্রধান অধ্যাপক পান্ডের এমনটাই দাবি। তিনি জানান, শূকর নিজেদের মধ্যে লাগাতার কামড়াকামড়ি করে গেলে বুঝতে হবে ভূমিকম্প আসছে। গবাদি পশু থেকে কুকুর, তারাও ভূমিকম্পের খবর পায়। তবে তা শেষ সময়ে। দড়ি ছিঁড়ে তারা চলে যেতে চায়। লাগাতার ভারী বর্ষা আসছে কিনা বলে দিতে পারে লাল পিঁপড়ে। পিঠে ডিম নিয়ে যদি লাল পিঁপড়ে ওপরে উঠতে থাকে অবধারিত ৩৬ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে। গরমে ব্যাঙ ডাকা ধরলেও বুঝতে হবে বৃষ্টি খুব কাছে।
দার্জিলিঙের ফুটপাতের বিক্রেতা বৃষ্টি আসা বুঝতে এখনও সারস পাখির দিকে তাকিয়ে থাকেন। সারস পাহাড়ের খাঁজে লুকানো মানেই বৃষ্টি। শহুরে পাখিরা ধুলো-জল নিয়ে খেলা জুড়লে বুঝতে হবে ভারী বৃষ্টি আসছে। সমুদ্রের কিছু মাছ আছে যাঁরা বড় স্রোতের আগাম খবর পায়। সেই হিসাবে তাঁরা সমুদ্রের পাড়ের কাছে এসে ডিম দেয়। বড় ঢেউয়ে যাতে ডিম না ভাসে তার জন্যই এই চেষ্টা। অ্যাকোরিয়ামের কিছু মাছ গরম-ঠান্ডায় নিজেদের রঙ পরিবর্তন করে।
ধীরে ধীরে এই রঙ পরিবর্তন দেখে আগাম গরম-ঠান্ডার একটা আন্দাজ করা যায়। চীনে ভূমিকম্পের খবর দিতে ‘ফ্রগ মডেল’ যেমন করেছে, তেমনই বিমানবন্দরে মাদক ধরতে ইঁদুরকে কাজে লাগাচ্ছে ইজরায়েল। আমেরিকা ভূমিকম্প ধরতে ‘লেহা’ নামে এক মাকড়সার ওপর সবে গবেষণা শুরু করেছে।
এই মাকড়সা সব সময় জাল বোনে। কিন্তু ভূমিকম্পের আশঙ্কা তৈরি হলে সে বোনা জাল খোলা শুরু করে। খোলার গতি দেখে মোটামুটি আন্দাজ করা যায় কতদিন ভূমিকম্প আসতে বাকি। অধ্যাপক পান্ডের মতে, রাজ্যে রাজ্যে ছড়িয়ে থাকা চিড়িয়াখানার পশু-পাখিদের ব্যবহারের ওপর সামান্য নজর রাখলেই চলে। প্রশিক্ষিত কুকুর যেমন বিস্ফোরক বা মাদক ধরতে পারে, তেমনই কুকুরকে প্রশিক্ষিত করতে থাকলে তা ক্যান্সার, ব্লাড সুগার এমনকি হার্ট ব্লকেজ ধরে দিতে পারে।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×