somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থমকে থাকা জীবন

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগিং করে যে মানুষ কি মজা পায় - এমন একটা ধারণা আমার বরাবরই ছিল যার কারণে ইংরেজি বা বাংলা কোন ব্লগেই কোনদিন রেজিস্ট্রশন তো দূরে থাক, ভিজিটর হিসেবেও ঢুকি নাই। সেই আমি ৪ মাস ধরে প্রতিদিন নেটে ঢুকলেই সামহোয়ারে ঢুকি, এমনকি ফেইসবুক টেইসবুক এও ঢোকার আগে। বলাই বাহুল্য সামহোয়ারই এ একমাত্র ব্লগ যেটায় আমি রেজিস্ট্রেশন করেছি। নিজ নামে লিখতে ভাল্লাগেনা তাই অন্য নামে লিখি। পড়ি। ব্লগিং এর ধারণাটাই পাল্টে গেল! যেই সামহোয়ারে আমি নেটে ঢুকলেই একবার ঢু মেরে যেতাম সেই সামহোয়ারেরে এখন এই অবস্হা? জীবনে কোনদিন কল্পনাতেও ভাবিনাই! :|

আমি যে খুব একটা পোস্টাই তা না। টেকনিকাল জিনিসপাতি নিয়ে মাঝে মধ্যেই পোস্ট দেই। সেই আমি এখন চাল ডাল রান্নাবান্না নিয়া পোস্ট দিচ্ছি, গোসল করা নিয়ে কমেন্ট করছি, কে কখন ঘুম থেকে উঠল তাতে প্লাসাইতেছি।

কতৃপক্ষ বরাবরই সবকিছু কমার্শিয়ালি চিন্তা করবে এটাই স্বাভাবিক। ব্লগার আসবে, যাবে। তা নিয়ে কতৃপক্ষের কোন চিন্তা নেই। আজকে ৩০০ অনলাইন, দুদিন পর ৬০০ অনলাইন হবে। এটাই ওয়েব জগতের নিয়ম। কিন্তু চিন্তা করুন যেই ভালো ব্লগারগুলো আজকে ব্লগ থেকে চলে যাচ্ছে, চাল-ডাল-লবণ-মরিচ নিয়ে পোস্ট দিচ্ছে তাদের নিয়ে আরো স্ট্রং কমিউনিটি গড়ে তোলা যেত না? কতৃপক্ষ নিশ্চয়ই লক্ষ করেছেন কয়েকদিন ধরেই ভালো পোস্ট দেয়া আর ভালো পোস্টে কমেন্ট দেয়ার হার কতটা কমেছে। আমার নিজের মাথাতেও পোস্ট কিলবিল করছে, কিন্তু আমার পরিচিত ব্লগাররা থেকেও নাই, আমি কাদের জন্য পোস্ট দেব?

আমি বরাবরই গালিবাজি/ধর্মবিদ্বেষের বিপক্ষে। তাই এদের ধরে ধরে ব্যান করলে কারো কোন আপত্তি থাকার কথা না। কিন্তু যাই করা হোক, করতে হবে স্বচ্ছভাবে। ব্যান করা হোক, তাই বলে ব্লগ বাতিল ন্য়। লেখকের সৃষ্টিকে ধ্বংস করার অধিকার কারো নেই।

এটা আমার শেষ পোস্ট হলেও কোন সমস্যা নেই। যদি পোস্ট করতেই না পারি তাহলে সবুজ বাতি জ্বালিয়ে নামসর্বস্ব ব্লগার থাকার দরকার নাই।
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×