বিডিআর বিদ্রোরে বিচার সেনা আইনে করলে বিদ্রোহ দমনে ব্যর্থতায় তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদসহ অনেক কর্মকর্তা ফেঁসে যেতে পারেন। সেনা আইন পর্যালোচনা করে আইনবিদরা এমনটিই জানিয়েছেন। তাদের মতে, সেনা আইনে বিদ্রাহের সর্বোচ্চ শাস্তি যেমন মৃত্যুদণ্ড তেমনি বিদ্রাহ দমনে বিরত থাকা ও তা দমনে পদক্ষেপ না নেয়ার সর্বোচ্চ শাস্তিও মৃত্যুদণ্ড। এবং দুই অভিযোগেরই বিচার হবে কোর্ট মার্শালে।
এক্ষেত্রে আইনবিদরা ১৯৫২ সালের আর্মি অ্যাক্টের ৩১ ধারায় বর্ণিত বিধানের কথা উল্লেখ করেছেন। ১৯৫২ সালের আর্মি অ্যাক্টেই বিডিার বিদ্রোহের বিচার করার বিষয়ে মতামত চেয়ে রাষ্ট্রপতি রেফারেন্স পাঠিয়েছেন।
বিদ্রাহ দমনের ব্যর্থতার বিষয়ে সেনা আইনের ৩১ (খ) ধারার বলা হয়েছে, সেনা আইনের অধীন কোনো ব্যক্তি যদি কোনো বিদ্রোহ সংঘটনের সময় তা দমনে সর্বোচ্চ চেষ্টা না করেন তাহলে তা অপরাধ বলে গণ্য হবে। এছাড়া ৩১(গ) ধারায় আছে, এই আইনের অধীন কোনো ব্যাক্তি কোনো বিদ্রোহ বা বিদ্রোহের চেষ্টা বা কোনো ষড়যন্ত্রের বিষয়ে অবগত থাকেন এবং সেই তথ্য তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জানাতে ব্যর্থ হন তাহলে তিনিও এই আইনের অধীনে অপরাধী। আর্মি অ্যাক্ট অনুযায়ী এই দুই অপরাধেরই বিচার হবে কোর্ট মার্শালে যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
এই দুই বিধান পর্যালোচনা করে আইনবিদরা বলছেন, বিডিআর বিদ্রোহের বিচার যদি সেনা আইনে করে তাহলে তার অর্থই হলো বিডিআরকে সেনা বাহিনীর একটি অংশ হিসেবে ধরে নেয়া। সেক্ষেত্রে বিডিআর বিদ্রাহের ঘটনাবলী পর্যালোচনা দেখা যাবে বিদ্রোহ দমনে সেনাবাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করেনি। সেক্ষেত্রে এই ব্যর্থতার দায় তকালীন সেনাপ্রধান জেনারলে মইন উ আহমেদ, নবম পদাতিক ডিভিশন ও ৪৬ পদাতিক ডিভশনের। ফলে ৩১(খ) ধারা অনুযায়ী এই ব্যর্থতার জন্য তাদের কোর্টে মার্শালে বিচার হতে পারে।
এছাড়া বিদ্রোহের আগাম তথ্য জানা থাকা সত্ত্বেও সেটা যথাযথ কর্তপক্ষকে না জানানোয় সামরিক গোয়েন্দা পরিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এই আইনের ৩২(গ) ধারা অনুযায়ী সামরিক আদালতে বিচার হতে পারে।
যেহেতু এই দুটি অভিযোগই আমলযোগ্য সেহেতু যেকোনো ব্যক্তি বা সরকার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষমতা রাখেন। এই মামলা দায়েরের ক্ষেত্রে কোনো সময়সীমাও নেই বলে আইনবিদরা জানান।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




