somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফিউল্লাহ সাড়া দিলে বঙ্গবন্ধুকে প্রাণ হারাতে হতো না

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, কেএম সফিউল্লাহ, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ ও সাফায়েত জামিলের কারণে ১ লাখ সৈন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ১৫ অফিসার ও ২শ’ সেনার কাছে সারেন্ডার করে। সফিউল্লাহ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিলে জাতির জনককে প্রাণ হারাতে হতো না। তিনি বলেন, দেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুষ্কৃতকারীরা মেরে ফেলছে আর তারা দর্শকের ভূমিকা পালন করেছে। তারা চেয়ে চেয়ে দেখলো, বঙ্গবন্ধু সাহায্য চাইলেও সেনাবাহিনী ‘মুভ’ করেনি। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের বিচার হচ্ছে। আর পরোক্ষভাবে জড়িত এমন অনেক ঘটনা আমরা জানি না। সেগুলো জাতির সামনে উন্মোচিত হওয়া উচিত। বৃহস্পতিবার তার বনানীর বাসভবনে যুগান্তরের এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শেখ ফজলুল করিম সেলিম বলেন, এ নিয়ে কথা বলার উদ্দেশ্য তার একটাই বঙ্গবন্ধু কিভাবে মারা গেলেন তা উন্মোচিত হওয়া দরকার। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত? প্রত্যক্ষ-পরোক্ষভাবে সেদিন সেনাবাহিনী কেন নীরব দর্শকের ভূমিকা পালন করলÑ তা ভবিষ্যৎ প্রজ্ঞাপনের জানা প্রয়োজন। তার দাবি, সেনাবাহিনী যদি সেদিন ‘মুভ’ করত আর বঙ্গবন্ধু যদি মারাও যেতেন তাহলেও বাংলাদেশের চেহারা অন্যরকম হতো।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল করিম সেলিম ১৫ আগস্টের ওই কালো রাতে বড় ভাই শেখ ফজলুল হক মনির বাসভবনে ছিলেন। তার ভাই, ভাবী ও পরিবারের সদস্যদের সঙ্গে শেখ সেলিমকেও লাইনে দাঁড়িয়ে খুনিরা গুলি করে। কিন্তু তিনি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। প্রিয়জনদের হারিয়ে মৃত্যুর দরজা থেকে ফিরে আসা সেই যুবক আওয়ামী লীগের এখনকার অন্যতম সিনিয়র নেতা, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তৎকালীন সেনাপ্রধান বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ, উপ-প্রধান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখনকার চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং ঢাকা ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েত জামিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে ওইসব অফিসারের পরোক্ষ যোগসূত্রের ইঙ্গিত দিয়ে তাদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন।

শুক্রবার ১৫ আগস্ট স্মরণে যুবলীগ আয়োজিত স্মরণসভায় শেখ ফজলুল করিম সেলিম অনুষ্ঠানের সামনের সারিতে বসা সফিউল্লাহর নাম ধরে বলেন, বঙ্গবন্ধু সাহায্য চাওয়ার পরও তার ডাকে সাড়া দেননি তৎকালীন সেনা প্রধান সফিউল্লাহ। তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। কিন্তু কেন? সফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এক-দেড় ঘণ্টা আগে এই অঘটন সম্পর্কে জানতে পেরেছিলেন বলেও দাবি করেন শেখ সেলিম। তিনি সফিউল্লাহকে উদ্ধৃত করে বলেন, তার দাবি তিনি অর্ডার দিয়েছিলেন। কিন্তু সাফায়েত জামিল কথা শোনেননিÑ শেখ সেলিমের প্রশ্ন জামিল কেন কথা শোনেননি অনুসদ্ধান ও তাকে জ্ঞিাসাবাদ করলেই তো তা জানা যাবে। ৩৪ বছর পর হঠাৎ করে কেন এসব প্রশ্ন জানতে চাইলে শেখ সেলিম বলেন, আমি আগেও পার্লামেন্টে এ নিয়ে কথা বলেছি। সম্প্রতি একটি টেলিভিশনে সফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তার ভূমিকা নিয়ে নিজের পক্ষে সাফাই গেয়ে কথা বললে তিনি মুখ খোলেন বলে জানান।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, সফিউল্লাহ যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে জড়িত বলে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার কোন কারণ নেই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের খুঁজে বের করতে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত হবে তারও কোন কারণ নেই। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় অন্য, আর বঙ্গবন্ধুর হত্যার রহস্য উন্মোচন করাটাও ভিন্ন।
শেখ সেলিম বলেন, বড় ভাইয়ের (শেখ মনি) বাড়িতে আক্রমণকালে তিনি আহত হন। তিনি যখন হাসপাতালে গেলেন তখনও বঙ্গবন্ধুর বাড়ির সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, বঙ্গবন্ধু জীবিত ছিলেন। তিনি ভোর ৬টার পর মারা যান। তার প্রশ্ন এই সময়টা সফিউল্লাহ হিসাব করে দেখুক, কত সময় ছিল। তিনি বলেন, আমার ভাইয়ের সঙ্গে জামালের (বঙ্গবন্ধুর ছেলে) কথা হয়েছে। উনি (কেএম সফিউল্লাহ) বলুক ওনাকে সালাহউদ্দিন যে এমআইয়ের লোক দিয়ে কখন ইনফর্ম করল। শেখ সেলিম জানান, ওই সময় সফিউল্লাহকে সংবাদ দেয়া হয়, বঙ্গবন্ধুর বাড়ির দিকে ট্যাংক যাচ্ছে। তারপরও তিনি আর্মি মুভ করাননি। তাই তার প্রশ্ন ওই সময় কেন তারা বঙ্গবন্ধুকে রক্ষা করতে যাননি? শেখ সেলিম বলেন, আমি ব্যক্তি কেএম সফিউল্লাহর কথা বলছি না। ওই সময় সেনাবাহিনীর চিফ এবং ডেপুটি চিফের কথা বলছি। রাষ্ট্রপতিকে রক্ষা করার দায়িত্ব ছিল তাদের। তারা কেন গেলেন না, কোন রহস্যে গেলেন না? তা জাতির জানা উচিত। ভবিষ্যৎ প্রজšে§র জানা প্রয়োজন। আজকে বলা হচ্ছে, তৎকালীন সেনাপ্রধানসহ তখনকার অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় বঙ্গবন্ধু হত্যার বিচারের ওপর প্রভাব পড়বে। আমি মনে করি বিচারকের কাজ বিচারক করবে, আমার কথা, আসল ঘটনা উদ্ঘাটিত হওয়া উচিত। এত বড় একটা ঘটনা ঘটে গেলÑ খুনিরা খুন করে ক্যান্টনমেন্টে প্রবেশ করল, আর তারা প্রতিরোধ করলেন না?

শেখ সেলিমের প্রশ্ন তাদের (কেএম সফিউল্লাহদের) সমর্থন না থাকলে তারা (খুনিরা) কি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারে? তিনি জানতে চান ১ লাখ সেনার কাছে ২শ’ জন কি? অবশ্যই কমান্ডের অভাবের কারণে হত্যাকাণ্ড ঘটেছে। এটা কোন সামরিক অভ্যুত্থান ছিল না। কিছু দুষ্কৃতকারী, উচ্চাভিলাষী বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাদের সংখ্যা মাত্র ১৫। মাত্র ২১৫ জন এক লাখ সেনাকে স্যারেন্ডার করিয়ে দিল সফিউল্লাহসহ ওই ক’জনের দায়িত্বহীনতার কারণে। এটা কেন হল? কারণ কি তারা আগে থেকেই জানতেন? তাদের সম্মতি ছিল? একজন হত্যা করে এসে ক্যান্টনমেন্টে প্রবেশ করল? কিভাবে প্রবেশ করল? তখন তো ক্যান্টনমেন্টে রেড এলার্ট করে দিতে পারত। সাধারণ কোন ঘটনা ঘটলে মানুষ ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারে না। আর বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে, এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে অথচ আর্মি ক্যান্টনমেন্ট ব্লক করেনি। কিন্তু কেন, কি কারণে? এসব প্রশ্নের উত্তর আসতে হবে। একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার (ডালিম) সফিউল্লাহকে গ্রেফতার করলে সে তার আনুগত্য স্বীকার করল? খুনিদের প্রতি আনুগত্য স্বীকার করল এবং অবৈধভাবে খন্দকার মোশতাকের আনুগত্য স্বীকার করল। তখন তো মার্শাল ল’ হয়নি। তাহলে কেন আনুগত্য স্বীকার করল? অন্য অফিসাররা আনুগত্য স্বীকার করল, কিন্তু কেন? এই যে ষড়যন্ত্র, এ ষড়যন্ত্রের মূল রহস্য উদঘাটন করতে হবে। এ ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা ছিল? তিনি মনে করেন আন্তর্জাতিকভাবে কারা ছিল, দেশে-বিদেশে ষড়যন্ত্রকারী কারা ছিলÑ সবকিছু আমাদের সামনে উšে§াচিত হওয়া দরকার। আমাদের সংবিধান রক্ষা, গণতন্ত্র ও দেশের স্বার্থে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার স্বার্থে, আর কোনদিন যাতে হত্যা-ক্যুর রাজনীতি না হয় তার স্বার্থে তথ্য উন্মোচিত হওয়া দরকার। তাহলে জাতির জন্য সেটা অনেক বড় পাওয়া।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, আমি এর আগে পার্লামেন্টেও বলেছি। সে দিন যদি সফিউল্লাহ, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ এগিয়ে আসতেন তাহলে বঙ্গবন্ধুকে নির্মমভাবে নিহত হতে হতো না। তাকে হত্যা করতে পারত না। তার অভিযোগ বঙ্গবন্ধু হত্যার পর কিছু করা হয়নি। জিয়াউর রহমান ইনডেমনিটি অধ্যাদেশ দিয়েছেন বলেই পরে আরও হত্যার জন্ম হয়েছে। জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, হায়দারসহ অনেকে মারা গেছেন। আর্মিতে অনেক ক্যু হয়েছে। সেখানেই যদি ওই ঘটনার সমাপ্তি হতো তাহলে আর্মিতে অফিসাররা এরকম অঘটন ঘটানোর জন্য আর কোন ষড়যন্ত্রের সাহস পেত না? শেখ সেলিম বলেন, এখন সফিউল্লাহ বলছেন, এতদিন পর কেন? আমার কথা অতীতের ইতিহাস তো একদিনে উপস্থিত হয় না। এটা অনেক দিনের ব্যাপার। সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতিরা যেমন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তেমনি বঙ্গবন্ধুর বিশ্বস্ত সেনাপতিরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে উগ্র সাম্প্রদায়িকতার উত্থান, ২১ আগস্টের সৃষ্টি সবকিছু সেখান থেকেই। সুতরাং এর মূল রহস্য উদঘাটন করা অপরাধ নয়। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। করলে বঙ্গবন্ধুকে হারাতে হতো না।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কাছে জানতে চাওয়া হয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, সে রকম একজন ব্যক্তি কিভাবে আওয়ামী লীগের রাজনীতি করেন? জবাবে তিনি বলেন, কোথায় কে ষড়যন্ত্র করলÑ আওয়ামী লীগের সেটা কি জানার কথা? আওয়ামী লীগে তো খন্দকার মোশতাক ছিল, তাহেরউদ্দিন ঠাকুর ছিল। আজকেও ঘটনাগুলো উন্মোচন হওয়া দরকার। সফিউল্লাহ তো তার নিজের সাফাই গাইছেন। ঘটনা উন্মোচিত হলে সফিউল্লাহ যদি দোষী হনÑ তাহলে দেখা যাবে। এটা আওয়ামী লীগের কোন বিষয় নয়। আমার কথা সেগুলো সুরাহা হওয়া দরকার। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব লোক বা গোষ্ঠী জড়িত ছিল তাদের চেহারা উন্মোচিত হওয়া দরকার।

তিনি বলেন, যারা তার দাবি নিয়ে নানা কথা বলছেন তারা চান না বঙ্গবন্ধু হত্যার রহস্য উন্মোচিত হোক। শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের কাজ তো চলছেই। আমি বলছি, ভিন্নভাবে রহস্য উন্মোচিত হোক। এরা জড়িত নাকি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ব্যর্থ? কারা কারা কিভাবে জড়িত তাদের চেহারাটা উন্মোচিত হওয়া দরকার। এই চারজন ছাড়া আরও যদি কেউ থেকে থাকে সেটাও।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সরকারদলীয় এমপি এবং সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের কাছে শেষ প্রশ্ন ছিল আপনি তো তদন্ত কমিশন গঠন করে রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন।

আপনারা এখন সরকারে এবং প্রধানমন্ত্রী আপনার দলের সভানেত্রী, এ নিয়ে কি তার (প্রধানমন্ত্রীর) সঙ্গে কথা বলবেন? জবাব দিতে গিয়ে তিনি পাল্টা জানতে চান, এটা কী ধরনের প্রশ্ন? তিনি বলেন, আমার চেয়ে প্রধানমন্ত্রীর বেশি ক্ষতি হয়েছে। তার পিতা, মাতা, ভাই গেছে, চাচা গেছে। তাই এই প্রশ্ন অবান্তর। তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাক কি করা যায়। শেখ সেলিম আরও বলেন, কী করব না করব সেটা বলতে হবে নাকি? গভর্নমেন্টের ভেতর-বাইরের সব কথা আমি বলব না। গভর্নমেন্টের পলিসির কথা বলব কেন?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×